করোনা ভাইরাস ইতিমধ্যেই টলিউডের বেশ কয়েক তারকাকে ছুঁয়েছে। চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং অভিনেতা উজান গাঙ্গুলী থেকে শুরু করে অভিনেত্রী শ্রুতি দাস এবং তন্বী লাহা রায় সকলেই করণা পজিটিভ ধরা পড়েছেন। যদিও তারা সকলেই ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন। তবে এবারে আবারো করোনার থাবা টলিউডে। জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুম খ্যাত বাহামনি অর্থাৎ রনিতা দাস সম্প্রতি করণা আক্রান্ত হয়েছেন বলে খবর।
তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে এই খবরটি সকলকে জানিয়েছেন। তবে শুধু তিনি একা নন তার মা এবং বাবা করোনা পজিটিভ ধরা পড়েছেন। সোশ্যাল মিডিয়াতে রনিতা দাস লিখেছেন, “আমি, আমার মা এবং বাবা করোনা পজিটিভ। বাড়িতে দিদার ও ঠান্ডা লেগেছে। ওষুধ নিয়ে এখন অনেকটাই সুস্থ আছে কিন্তু কদিন থাকবেন জানিনা। ঠাকুমার ফুসফুসের অবস্থা খুব একটা ভালো নয়। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর কিছু করার নেই।”
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ ঘায়েল হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু তারকা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তার মধ্যে আবার নতুন করে করোনা পজিটিভ ধরা পড়লেন বাহামনি রনিতা।
রনিতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই অত্যন্ত দুর্বল অনুভব করছেন। বাড়ির সমস্ত পরিচারিকাদের ছুটি দিয়ে দিয়েছেন। তারা তিনজনে মিলে এখন বাড়ির সমস্ত কাজ করছেন। সবাইকে সাবধান করে দিয়ে রনিতা লিখেছেন, “আমার কন্টাক্ট এ যারা যারা এসেছেন তাদের যদি কোনো লক্ষণ থাকে তাহলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…