রাজ্য

রাজ্যে আসছে আরও সাড়ে ৩ লাখ কোভিশিল্ডের ডোজ, স্বস্তিতে রাজ্যবাসী

রাজ্যে যত বেশি করোনা সংক্রমণ বাড়ছে, ততই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে করোনা ভ্যাকসিন এর সংখ্যা। অনেকে এমন রয়েছেন যারা প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। এই অবস্থায় রাজ্যের মানুষকে একটু স্বস্তি দিতে এবারে রাজ্যে আসছে আরো সাড়ে ৩ লক্ষ কোভি শিল্ড এর ডোজ। জানা গেছে, আগামীকাল অর্থাৎ সোমবার এই ডোজ বাংলায় আসছে। তারপরেই এই ডোজ সরাসরি নিয়ে যাওয়া হবে বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল এর গোডাউনে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব গ্রহণের পরেই কেন্দ্রের কাছে বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে পাঠিয়ে একটি মামলা করেন সুপ্রিম কোর্টে। তারপরেই ব্যাক ফুটে চলে যায় কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই তাদের সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে বেশ চাপে আছে কেন্দ্র। ফলে এবারে আর তারা দেরি করতে প্রস্তুত না।

মুখ্যমন্ত্রী আগেই কেন্দ্রের কাছে ৩ লক্ষ ৬৬ হাজার কোভ্যাকসিন এর ডোজের জন্য দাবি জানিয়েছেন। সেই অনুযায়ী রবিবার সকালে ৮টা নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ কোভ্যাকসিন এর ডোজ এসে উপস্থিত হয়েছিলো। বাগবাজারের রাজ্য সরকারের গোডাউনে এই ডোজ নিয়ে যাওয়া হয়।

জানা গেছে রাজ্য সরকার এই ডোজ সমস্ত রাজ্যবাসীর কাছে এই ডোজ পৌঁছে দেবে সময় মত। একজন সরকারি আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে ১৪ লক্ষ কভিশিল্ড এবং ৩ লক্ষ ৬৬ হাজার কো ভ্যাকসিনের ডোজ চেয়ে পাঠানো হয়েছে। আজকে সকলেই ১ লক্ষ কো ভ্যাকসিনের ডোজ এসেছে। তারপরে আবার সাড়ে ৩ লাখ কভিশিল্ড এর ডোজ আসছে কালকে। ফলে এবারে বাংলায় করোনা ভ্যাকসিনের আকাল অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026