বিনোদন

চরম আর্থিক অভাব! একসময়ে বাড়ির বিছানা বেচতে বাধ্য হয়েছিলেন জ্যাকি শ্রফ

জ‍্যাকি শ্রফ বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের মধ্যে জনপ্রিয় একটি নাম। দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন জ্যাকি শ্রফ। ১৯৮৩ সালে হিরো সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেন জ্যাকি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এখনো জ্যাকি অভিনয় করে চলেছেন। জ‍্যাকির স্ত্রী আয়েশা শ্রফও যুক্ত বলি ইন্ডাস্ট্রির সঙ্গে। অভিনেতার ছেলে টাইগার শ্রফও পখ রেখেছেন বলিউডে। অন্যদিকে তাঁদের মেয়ে কৃষ্ণা শ্রফ এশিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাবের সদস্যা। এখন এই শ্রফ প‍রিবারটিকে ফিল্মি পরিবারই বলা যেতেই পারে।

কিন্তু যথেষ্ট সফল অভিনেতা হওয়া সত্ত্বেও একদিন এই অভিনেতাকে বিপুল আর্থিক সঙ্কটে ভুগতে হয়েছিল । এমন পরিস্থিতি হয়েছিল পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বেচতে বাধ্য হয়েছিলেন তিনি। ছোট্ট ছেলে টাইগারকে নিয়ে পথে বসার জের হয়েছিল অভিনেতার। সেই কঠিন সময়ের কথা এবার উঠে এসেছে ছেলে টাইগারের মুখে।

টাইগার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘বুম’ ছবিটি পরিচালনা এবং প্রযোজনার দুই দায়িত্বে ছিলেন জ‍্যাকি পত্নী আয়েশা। এই ছবির মাধ‍্যমেই বলিউডে পা রাখেন ক‍্যাটরিনা কাইফ। এই ছবিতে অমিতাভ বচ্চনও ছিলেন। কিন্তু এই ছবি মুক্তির পর বক্স অফিসে হিট তো হয়নি রীতিমতো ভরাডুবি হয় ছবিটির। পুরো ফ্লপ হয়েছিল বুম। এর পরই শ্রফ পরিবারের উপরে নেমে আসে এক বড় ঝড়।

সেই সময়টা টাকার যোগাড় করতে বাড়ির সব আসবাপত্র বেচে দিয়েছিলেন জ‍্যাকি। টাইগার আরো বলেন, এতটাই খারাপ সময় ছিল যে রাতে বা শোওয়ার জন‍্য বিছানা ছিল না। টাকার জন্য বিছানাও বিক্রি করে দিয়েছিলেন জ‍্যাকি। মাটিতেই শুতেন সবাই। সেই সময় টাইগারের বয়স ছিল মাত্র ১১ বছর। সেই সময়ই বাবার স্ট্রাগেল চোখের সামনে দেখেন।

তবে তাঁর পিতা সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেননা। ফের কঠোর পরিশ্রম করে নিজের অদম্য বিশ্বাসে পুরোনো সব ফিরিয়ে এনেছিলেন। পথে নেমে আসার পর সেই সময় জীবনের কঠিন সময়ের মানে বুঝতে পেরেছিলেন অভিনেতা। এরপর লড়াই করে জীবনে দ্বিতীয় বার মাথা তুলে দাঁড়িয়েছিলেন। আর আজ নিজে সাক্সেসফুল তো হয়েছেন সাথে অভিনয় জগতে সাফল্য পেয়েছেন টাইগারও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026