প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও প্রতিদিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা চার। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে আশার আলো দেখালেন কানাডার একদল বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা দাবি করেছেন তাঁরা করোনা ভাইরাসের চরিত্র বুঝেছেন। ভাইরাসের চরিত্র বোঝার ফলে সহজেই ভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিষ্কার করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
এই বিজ্ঞানীদের দলটিতে একজন ভারতীয় বংশোদ্ভূত বাঙালী বিজ্ঞানীও আছেন। তাঁর নাম আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ড. আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি সানিব্রুক রিসার্চ ইনষ্টিটিউট এবং টরোন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের সাথে মিলে এই মারণ ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে ভারতে পঞ্চম মৃত্যু
ভাইরাসের এই চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করার পর ড. আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য গুলো আবিষ্কার করার ফলে এর প্রতিষেধক, টিকা আবিষ্কার করা খুবই সুবিধার হবে। কি কি উপায়ে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করা যায় সেগুলো খুব সহজেই আবিষ্কার করা যাবে।’ WHO এর সাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী মারণ এই ভাইরাসটি সারা বিশ্বে এখনো পর্যন্ত ২,১০,০০০ জনের বেশি মানুষকে আক্রান্ত করেছে এবং ৯,৫০০ এর বেশি মানুষ এতে মারা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…