শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পি কে বন্দোপাধ্যায়। সকলকে ছেড়ে চলে গেলেন তিনি,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। বাংলার এই ফুটবলার কোচের প্রয়ানে শোকস্তব্ধ ফুটবল প্রেমিরা। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। বয়সের দাপটে দুর্বল হয়ে যাচ্ছিলেন ক্রমশ। গ্রাস করেছিল নানা রোগ।
গত ২১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, দু সপ্তাহ পর আবার অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে, মাসখানেক হাসপাতালে থাকার পর শারীরিক অবনতি বাড়ে, চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করেন। আজ সকালে মারা যান তিনি।
শুধু ফুটবলার হিসেবেই নয় কোচ হিসেবেও সাফল্যের চূড়ায় পৌছান তিনি।মাত্র ১৫ বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফি খেলেছিলেন তিনি। ১৯৫৮ সালে তিনি কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টার্ন রেলের সদস্য ছিলেন। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পর ১৯৬০-য় রোম অলিম্পিকে গোল করেছিলেন ফ্রান্সের বিরুদ্ধে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ ভারতীয় দলে এশিয়ান গেমসেও ছিলেন। জাতীয় দলের হয়ে খেলে একাধিক সাফল্য অর্জন করেছিলেন তিনি। তার ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায় শোকার্ত দাদার প্রয়াণে৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যান তাকে দেখতে। ফুটবল জগতের এক বৃহৎ আলো নিভে গেল পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…