সোশ্যাল মিডিয়ার যুগে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ পেতেই রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সাধারণ নেট প্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, ভারতের ধারাবাহিক ক্রিকেটার দীপক চাহারের স্ত্রী জয়া ১০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দীপক চাহারের পিতা। আসুন আমরা আপনাকে বলি, পুরো ঘটনা কি ঘটেছিল?
ঘটনাটি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। জানা গেছে, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিক ধ্রুব পারিখ এবং কমলেশ পারিখ ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের স্ত্রীর নিকট থেকে ১০ লক্ষ টাকা নেন। উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২২ সালে জয়ার সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন ওই দুই ক্রিকেট আধিকারিক। তবে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা ফেরত দিচ্ছেন না ওই কর্মকর্তারা। টাকা তো দিচ্ছেন না, বরং গালাগালির পাশাপাশি জয়াকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই জয়ার শশুর তথা দীপক চাহারের বাবা লোকেন্দ্র চাহার আগ্রার হরিপর্বত থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। যেখানে ওই দুই কর্মকর্তার নামে লিখিত অভিযোগ করেছেন লোকেন্দ্র চাহার। এদিকে লিখিত অভিযোগ জমা পড়তেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন হরিপর্বত থানার আধিকারিকরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…