সৌন্দর্যের দিক দিয়ে প্রসেনজিৎ কন্যা হার মানাবে তাবড় তাবড় নায়িকাদের, দেখুন তাঁর সুন্দর ছবি

১৯৯২ সালে দেবশ্রী রায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউডের বুম্বাদা। শোনা যায়, বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মাঝে অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের পর বছর তিনেকের মধ্যেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। দেবশ্রী রায়ের সাথে বিচ্ছেদের দু’বছরের মধ্যেই আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৯৯৭ সালে তিনি অপর্ণা গুহ ঠাকুরতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এ বিয়েও বেশি দিন টেকেনি। ২০০২ সালেই আলাদা হয়ে যান তারা। উল্লেখ্য, তাদের একটি কন্যা সন্তান রয়েছে। নাম প্রেরণা চ্যাটার্জী।

এই মুহূর্তে প্রেরণা তার মায়ের সাথে লন্ডনেই থাকেন। সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। মেয়ের সাথে তেমন যোগাযোগ না থাকলেও তার সাথে দেখা করার ইচ্ছে রয়েছে অভিনেতার। এই কথা অবশ্য এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন বুম্বাদা। তবে মেয়ের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেও, নিজে থেকে তাদের জীবনে ঢুকতে চান না তিনি।

তিনি আরো বলেন, তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। তিনি জানেন, তিনি এমন কোন অন্যায় করেননি যাতে তার প্রাপ্য টুকু ঈশ্বর তাকে দেবেন না। তিনি ঈশ্বরের উপর আস্থা রেখেই জানিয়েছেন, তিনি জানেন ঈশ্বর তাকে সেই সুযোগ দেবেন যেদিন তিনি ও তার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরবেন।

তবে বেশ কয়েকবছর আগে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা বসুর সাথে তার একটি ছবি তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। যা দেখে নেটজনতার একাংশ মনে করেছিলেন তিনিও হয়তো বাবার মত অভিনয় দুনিয়ায় খুব শীঘ্রই পা রাখতে চলেছেন। তবে পরে জানা যায়, অভিনয় নিয়ে তার কোনো আগ্রহ নেই। এই দুনিয়াতে আসার ইচ্ছাও নেই তার। তিনি নিজের পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান।

বাবার নয় মায়ের পথই অনুসরণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি সেভাবে সক্রিয় নন। নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন প্রসেনজিৎ কন্যা। প্রসেনজিৎ কন্যা জাপানি খাবার খেতে পছন্দ করেন বলেও জানা গিয়েছে। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় প্রেরণার বেশ কিছু ছবি ভাইরাল হতেই একাংশের মাঝে চর্চায় তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026