দেশ

৬৩ হাজার টাকা বেতনে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, দেখে নিন কিভাবে আবেদন করবেন – POST OFFICE RECRUITMENT

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় পোস্ট অফিসে অফিসার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পোষ্ট অফিসের MVM-Non Gazetted অফিসার পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ভারতের যে কোন রাজ্যে বসবাসকারী যে কোন ব্যক্তি MVM-Non Gazetted অফিসার পদে আবেদন করতে পারবেন। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, পোস্ট অফিসের বিশেষ এই পদে আবেদনের জন্য একজন আবেদনকারীর কি যোগ্যতা থাকা প্রয়োজন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

ভারতীয় পোস্ট অফিসের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে MVM-Non Gazetted অফিসার পদে একাধিক শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই বিশেষ পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া তপশিলি এবং উপজাতি কোটায় বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন প্রার্থীরা। এছাড়া বিশেষ এই পদে আবেদনের জন্য, SC/ST প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি এবং সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, MVM-Non Gazetted অফিসার পদে এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে সম্পূর্ণ অফলাইনে। ভারতীয় পোস্ট অফিসের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য এবং সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস সহ আবেদন পত্রটি জমা দিতে হবে। উল্লেখ্য, কোন ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে, তা ওই আবেদনপত্রে উল্লেখ করা থাকবে।

প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে পরীক্ষা গ্রহণ করবে ভারতীয় পোস্ট অফিস। এরপর মেধা অনুসারে প্রার্থীদের তালিকা বের করবে পোস্ট অফিস। যেখানে নির্বাচিত প্রার্থীরা কল লেটারের মাধ্যমে পোস্ট অফিসে কর্মী হিসেবে যোগদান করবেন। যদি এই পোস্টে কর্মীদের বেতনের কথা বলি, তবে সপ্তম পে কমিশনের লেভেল ২ অনুযায়ী এই পদের বেতন নির্ধারিত হয়েছে ১৯,০০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026