খেলা

ভারতের জয়েও ক্যারিয়ার ধ্বংস হবে এই ২ ক্রিকেটারের, খারাপ পারফরমেন্সে হতাশ টিম ইন্ডিয়া – IND vs AUS

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে কে এল রাহুলের নেতৃত্বে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারতীয় দল। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের শুরুতেই মোহাম্মদ সামির ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে দিশে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানরা।

ইনিংসে একমাত্র ডেভিড ওয়ার্নারের (৫২) অর্ধশত রানের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া সব কটি উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে ভারতের অন্যতম বিধ্বংস বোলার মোহাম্মদ সামি ১০ ওভার বোলিং করে মাত্র ৫১ রান খরচ করে মূল্যবান ৫ উইকেট দখল করেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোওয়াডের ১৫০ রানের জুটির উপর নির্ভর করে খুব সহজেই নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। মিডল অর্ডারে অধিনায়ক কে এল রাহুল এবং বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের অর্ধশত রানের ইনিংসের উপর ভিত্তি করে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়লাভ করলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে হতাশ করেছেন দুই বিধ্বংসী ক্রিকেটার। ব্যাট হাতে শ্রেয়াস আইয়ারের পাশাপাশি বল হাতে হতাশা জনক পারফরমেন্স করেছেন শার্দুল ঠাকুর। একদিকে, শ্রেয়াস আইয়ার ৮ বলে ৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে, দলের নির্ভরযোগ্য বোলার শার্দুল ঠাকুর ১০ ওভার বল করে বিনা উইকেটে ৭৮ রান খরচ করেন। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় দলে দুই ক্রিকেটের প্রয়োজনীয়তা লোপ পাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026