কেন্দ্রীয় সরকারের একাধিক জনহিতকর প্রকল্পের মধ্যে ‘আয়ুষ্মান ভারত’ অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে যেকোন ব্যক্তি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে। এই নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের প্রায় ১০ কোটির অধিক মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সঙ্গে জড়িত এবং তারা নিয়মিত এই কার্ডের মাধ্যমে নিজেদের চিকিৎসা করাচ্ছেন।
আপনারা জানলে অবাক হবেন যে, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ নিজেদের প্রয়োজন মতো চিকিৎসা করিয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন। তবে অনেকেই এই প্রকল্পের নাম শুনলেও এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করা যায়, সে সম্পর্কে কোন রকম তথ্যই জানেন না। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রধানমন্ত্রীর ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে প্রথমে আপনাকে মোবাইলের প্লে-স্টোর থেকে ‘আয়ুষ্মান ভারত’ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর আপনাকে ফোন নম্বর এবং ওটিপি এর সাহায্যে অ্যাপ্লিকেশনে লগ-ইন করতে হবে। বিশেষ এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর একটি আবেদন পত্র পূরণ করতে হবে আপনাকে। যেখানে আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড এবং রেশন কার্ড আপলোড করতে হবে।
ওপরের সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনার সমস্ত তথ্য যাচাই করা হবে। যাচাই করার পরে, আপনার নাম নিবন্ধিত হবে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ১৭ই সেপ্টেম্বর থেকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের জন্য তৃতীয় দফায় নাম অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে। এই প্রকল্পের অধীনে ভারত সরকার কর্তৃক আপনাকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ প্রদান করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…