ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI Rules For Bank Account: আপনার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে? নিয়ম জানুন

বর্তমান যুগে দাড়িয়ে টাকা সঞ্চয়ের জন্য হোক কিংবা লেনদেনের জন্য যেকোনো শ্রেণীর যেকোন মানুষের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমান। আর এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করা যায় না। তবে এক ব্যক্তির ঠিক কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে সেই প্রসঙ্গেই আরবিআইয়ের কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিবন্ধের সূত্র ধরেই সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হল।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন-
১) সেভিংস অ্যাকাউন্ট
২) কারেন্ট অ্যাকাউন্ট
৩) স্যালারি অ্যাকাউন্ট
৪) জয়েন্ট অ্যাকাউন্ট
৫) ফিক্স ডিপোজিট
৬) জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

নিজেদের প্রয়োজন অনুসারে ব্যক্তিরা উক্ত অ্যাকাউন্টগুলির মধ্যে নিজেদের নিকটতম ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন। বলাই বাহুল্য, বর্তমানে বেশিরভাগ লেনদেন অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে। মাসিক সঞ্চয় করতে সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদও দিয়ে থাকে ব্যাঙ্ক। বেতনের জন্য প্রয়োজন হয় স্যালারি অ্যাকাউন্টের। এছাড়াও কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন বহুমানুষ।

তবে এক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির অ্যাকাউন্ট খোলায় কোনরকম কোন সীমাবদ্ধতা নেই। একজন ব্যক্তি নিজের যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারেন নিজেদের নিকটবর্তী ব্যাঙ্কে। তবে যদি কোন ব্যক্তি অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে, একসাথে সবগুলির উপর নজর রাখা সবসময় সম্ভব হয় না। আর এক্ষেত্রে সঠিকভাবে অ্যাকাউন্ট মেন্টেন না করলে, ব্যাঙ্ক ঐ অ্যাকাউন্ট পিছু আলাদাভাবে চার্জ ধার্য করে দেয়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026