নিউজ

১২ হাজার শূন্যপদে নিয়োগ করবে Indian Post Office, কারা করতে পারবেন আবেদন? কি করেই বা করবেন আবেদন?

আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার ভারতীয় পোস্ট অফিস রিলিজ করলো নতুন চাকরির নোটিফিকেশন। একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। এই চাকরির সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন অথবা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

ইন্ডিয়ান পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক বিভাগে কর্মখালির নোটিশ দিয়েছে। মোট শূন্যপদ ১২,৮২৮ টি। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে রয়েছে চাকরির সুযোগ। ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ২৯,৩৮০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টাররা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন ১০ হাজার থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত। ১১ জুন এই চাকরির জন্য আবেদন করার শেষদিন। আবেদন করতে কি যোগ্যতা লাগবে বা কি করে আবেদন করা যাবে, জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই দেখে নিন।

ইন্ডিয়ান পোস্ট অফিসের এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিতদের ক্ষেত্রে এর কোনো বয়সসীমা নেই। ১০ ক্লাস পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। আবেদন করতে প্রার্থীকে প্রথমে ইন্ডিয়া পোস্ট বা গ্রামীণ ডাক সেবক-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এরপর অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026