নিউজ

Indian Railway: ট্রেনে ঘুমানোর জন্য মানতে হবে এই নিয়ম, জানা না থাকলে সমস্যায় পড়তে পারেন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাঁরা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে স্লিপার ট্রেনে অন্য যাত্রী উচ্চস্বরে ফোনে কথা বললে, ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু আপনি কি জানেন যে ট্রেনে রাতে সকলের নিশ্চিন্তে ঘুমের জন্য ৪ টি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল।

ট্রেনে যাতে যাত্রীদের ঘুমের ব্যাঘাত না হয়, সেই কারণে বেশ কয়েকটি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল। সেই নিয়ম না মানলে জরিমানা হতে পারে আপনারও। সুতরাং ট্রেনে ভ্রমণ করার আগে অবশ্যই জেনে নিন সেই সমস্ত নিয়ম। নয়তো বড় জরিমানা দিতে হতে পারে আপনাকে। রাতে ঘুম সমন্ধিত রেলের চারটি নিয়ম জেনে নিন এইখানেই।

ভারতীয় রেলে রাতে ঘুমানোর ৪ নিয়ম:

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে যাত্রার সময় রাত ১০টার পর ট্রেনে কোনো যাত্রী উচ্চস্বরে কথা বলতে পারবেন না। কেউ যদি এমনটি করতে দেখা যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

রাত ১০টার পরও যাত্রী তার কোচের বাতি জ্বালাতে পারেন না। বাকি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাকে যে কোনো অবস্থাতেই লাইট বন্ধ করতে হবে।

কোনো যাত্রী যদি মধ্যরাতের পর ট্রেনে যাত্রা শুরু করেন, তাহলে তার টিকিট চেক করা যাবে না। সকাল ৬টার পরই যাত্রীদের টিকিট চেক করা যাবে। এই সময়ে কেউ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না।

ট্রেনে ওঠার পর কোনো ব্যক্তি তার বগি বা সিটে বসে উচ্চস্বরে কথা বলতে পারবে না। অভিযোগ পেলে দোষীদের জরিমানা হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026