Categories: দেশনিউজ

Job Notification: পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ হাজার টাকা বেতন! লাস্ট ডেটের আগেই করুন আবেদন

আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন? তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য কেন্দ্রীয় সরকারের এমন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেটি আপনার লক্ষ্য স্থির করতে বড় পদক্ষেপ রাখবে। আজ্ঞে হ্যাঁ, আপনি যদি কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চান এবং সেটি যদি ভারতীয় পোস্ট অফিস হয়, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য।

সম্প্রতি, ভারতীয় পোস্ট অফিস ৩৪৪টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার আবেদনের তারিখ শেষ হতে চলেছে। তাই অপেক্ষা না করে আজকেই ভারতীয় পোস্ট অফিসের এই বিশেষ পদে আবেদন করুন। চলুন জেনে নেওয়া যাক, ভারতীয় পোস্ট অফিসে এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং বয়সসীমা সম্পর্কে-

পদের নাম: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা: ভারতীয় পোস্ট অফিসের এই বিশেষ পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে দেশের যে কোন স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি, GDS পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: কেন্দ্রীয় সরকারের এই চাকরির জন্য আবেদনকারীকে ১১ই অক্টোবর, ২০২৪ তারিখ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বয়স সীমা: এই বিশেষ পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে তপশিলি জাতি এবং উপজাতিরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের স্নাতক পর্যায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর অনলাইনে একটি পরীক্ষার ব্যবস্থার করবে ভারতীয় পোস্ট অফিস। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026