মা দুর্গা কৈলাশে ফিরে গেছেন। চলতি বছরে দুর্গাপূজা ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর শেষ হয়েছে। সবচেয়ে বড় উৎসব, দুর্গাপূজা শেষ হতেই মন ভারাক্রান্ত আপামর বাঙালির। তবে দুর্গাপূজা কাটতেই চলে এসেছে লক্ষ্মীপূজা। লাইনে রয়েছে কালীপুজো ও ভাইফোঁটা। আর এইসব উৎসবের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্য লম্বা ছুটির ঘোষণা করেছে। পাশাপাশি কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা সরকারি চাকুরেদের জন্যও অনেকদিন ছুটি রয়েছে। বাংলায় কবে থাকতে স্কুল কলেজ বা অফিস খুলছে, তা জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি, বাংলায় কোজাগরী লক্ষ্মীপূজার জন্য ১৬ অক্টোবর ছিল। এই জন্য রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও সরকারি কর্মীরা ৩ দিন ছুটি পেয়েছেন। ১৮ অক্টোবর অব্দি তাঁরা ছুটি কাটাতে পারবেন। ১৯ অক্টোবর থেকে সবকিছু খুলে যাওয়ার কথা।
তবে কালীপূজার জন্য আবার খুব তাড়াতাড়ি ছুটি পড়বে। এইজন্য ৩১ অক্টোবর ও ১ লা নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ অক্টোবর কালীপূজা আছে ও আগমীদিন ১ নভেম্বর দিওয়ালি উদযাপন করা হবে। এখানেই শেষ নয়। ২ নভেম্বর ও ৩ নভেম্বর ছুটি আছে। ২ তারিখ গোবর্ধন পূজা ও ৩ তারিখ ভাইফোঁটা আছে। এইজন্য সরকারি কর্মচারী ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা টানা ৪ দিন ছুটি পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…