নিউজ

Indian Railway: Ala Carte মেনু পাওয়া যাবে এবার চলন্ত ট্রেনেই, জানুন খাবারের IRCTC নির্ধারিত রেট

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ভারতের বুকে প্রধান গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয় ভারতীয় রেলকে। যেকোনো মধ্যবিত্ত সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলে ভ্রমণ করতে পারেন। এই রেলের নেটওয়ার্ক দেশের বুকে এতটাই সুগঠিত যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ পৌঁছে যায় এক একটি এক্সপ্রেস ট্রেনে চড়ে। তবে কিছু কিছু যাত্রার ক্ষেত্রে সময় লেগে যায় ২ থেকে ৩ দিন। আর এর মাঝে ট্রেনের যাত্রীদের খাবারের জন্য থাকে আইআরসিটিসি প্যান্ট্রি কার সার্ভিস। মোটামুটি সাধ্যের মধ্যে খরচ করেই দুবেলার খাবার পাওয়া যায় এই প্যান্ট্রি কার থেকে। তবে এতদিন পর্যন্ত খেতে হত প্যান্ট্রি কারের নির্দিষ্ট মেনু। এবার সেই নিয়মেই হতে চলেছে পরিবর্তন। বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

করোনার পর থেকে ভারতীয় রেলে খাবার বানানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।২০২০ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তারপরেও রাজধানী শতাব্দীর মত প্রিমিয়াম ট্রেন ছাড়া সাধারণ ট্রেনে সাধারণ থালি ছাড়া কিছু পাওয়া যেত না। তবে এই সমস্যার সমাধান হবে শীঘ্রই। এবার সমস্ত ট্রেনেই ভারতীয় রেল শুরু করছে আলা কার্ট মেনু। অর্ডার করলে এবার ট্রেনেই পাওয়া যাবে পাউরুটি পকোড়া, পনির পকোড়া, স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি। তবে আলা কার্ট মেনুতে কোন খাবারের কত দাম হবে, জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

আলাকার্টে মেনু ও তার দাম:

চাপাতি-10 টাকা, কচুরি-10 টাকা, থাটে ইডলি- 20 টাকা, ২ পিস ইডলি চাটনি-20 টাকা, ব্রেড বাটার/বাটার টোস্ট (2 স্লাইস)- 20 টাকা, আলু বরা/সুখিয়ান/কোজুকাট্টা (2 পিসি)-20 টাকা, সামোসা (2 পিসি)-20 টাকা, মেন্দু বড়া (2 পিসি)-20 টাকা, গরম/ঠান্ডা দুধ–20 টাকা।

মসলা/ডাল ভাজা (2 পিস)–30 টাকা, রাভা/গম/ওটস/সেমিয়া উপমা–30 টাকা, পেঁয়াজ/রাভা উত্তাপম–30 টাকা, দই বড়া (2 পিস)–30 টাকা, পাউরুটি পাকোড়া– 30 টাকা পেঁয়াজ/আলু/বেগুন/ভাজি- 30 টাকা, ধোকলা-30 টাকা, পোহা-30 টাকা, টমেটো/ভেজ/ চিকেন স্যুপ 30 টাকা, গাট্টা সবজি 30 টাকা, মসলা ধোসা 30 টাকা।

দই ভাত–৫০ টাকা, পনির পাকোড়া (২ পিস)–৫০ টাকা, ভেজ বার্গার–৫০ টাকা, রাজমা/ছোলে চাল–৫০ টাকা, পনির স্যান্ডউইচ (২ পিস)–৫০ টাকা, ভেজ নুডলস- ৫০ টাকা, পাওভাজি(2 পাও)-50 টাকা

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026