নিউজ

PAN Card: বড় নির্দেশ সরকারের! প্যান কার্ডের কারণে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আগে থাকতেই হোন সাবধান

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। সরকার জনগণের ট্যাক্স আদায় নির্ধারণ করতে PAN কার্ড বিবরণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। যাইহোক, প্যান কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়েরও যত্ন নেওয়া উচিত, অন্যথায় জরিমানাও করা হতে পারে। এই বিষয় অবশ্যই সকলের জানা উচিত যাদের কাছে প্যান কার্ড রয়েছে।

প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সকলের জানা উচিত যে আইনের মাধ্যমে দেশে কাউকে ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড রাখার অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির একাধিক বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকে, তবে তাঁকে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে। আসলে, ডবল আবেদনের কারণে অনেক সময় প্যান কার্ড দুবার জারি করা যেতে পারে। তবে ধরা পড়লে মানুষকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। কিছু ব্যক্তি আইটি বিভাগ থেকে কার্ডটি পেয়ে থাকতে পারেন আবার অন্যরা হয়তো এজেন্সির কাছ থেকে পেয়েছেন যাদের কাছে কাজটি আউটসোর্স করা হয়েছিল।

এমন পরিস্থিতিতে মানুষকে তাদের একটি প্যান কার্ড বাতিল করতে হবে। কিছু লোক সরকারকে প্রতারণা বা অর্থ বাঁচানোর উদ্দেশ্যে একাধিক প্যানের জন্য আবেদন করতে পারেন। এই একাধিক প্যান কার্ড রাখা আইনত অপরাধ। সরকার যদি আপনার কাছে একাধিক প্যান কার্ড ধরতে পারে তাহলে আয়কর আইনের ২৭২বি ধারা অনুসারে শাস্তি দেওয়া হবে। সোজা কথায় বলতে গেলে আপনার কাছে একাধিক প্যান কার্ড বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে সরকার আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করতে পারে। সুতরাং যাদের প্যান কার্ড রয়েছে তারা এই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026