নিউজ

Indian Railway Amenities: ট্রেনের টিকিট কাটলেই পাওয়া যায় এই সমস্ত সুবিধা, জানেন না বেশিরভাগ মানুষ

আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এমনকি রেলের টিকিট কিনলে পাওয়া যায় অনেক ধরনের সুযোগ সুবিধা যা সম্পর্কে জানেন না ৯৯ শতাংশ মানুষই। আজকের এই প্রতিবেদনে জেনে নিন যে ট্রেনের টিকিট কিনলে কি কি সুবিধা দেয় ভারতীয় রেলওয়ে। অনেক সময় ট্রেন দেরি করে, তাই এমন পরিস্থিতিতে আপনি ফ্রি ওয়েটিং রুমের সুবিধাও নিতে পারেন। ট্রেনের জন্য অপেক্ষা করার জন্য যাত্রীরা বিনামূল্যে ওয়েটিং রুমের সুবিধা পান। একটি বৈধ টিকিট নেওয়ার পরে, আপনি ট্রেনের আগমনের ২ ঘন্টা আগে এবং যাত্রা শেষ হওয়ার ২ ঘন্টা পরে দিনের সময় বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন। আর রাতের বেলায় ট্রেন লেট হলে ৬ ঘণ্টা বিনামূল্যে ওয়েটিং রুম পাওয়া যায়।

এছাড়া রেলওয়ে তার যাত্রীদের বিনামূল্যে Wi-Fi সুবিধা প্রদান করে এবং যে কোনো যাত্রী কোনো অর্থ ব্যয় না করেই প্ল্যাটফর্মে আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার পর যাত্রীরা রেলটেল থেকে তাদের পছন্দের একটি প্ল্যান নিতে পারবেন। প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডেটা এবং ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যায় যার ভ্যালিড থাকে ১ দিনের জন্য।

ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা রেলওয়ে থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পান। আপনার যাত্রার সময় যদি আপনার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে রেলওয়ে আপনাকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুবিধা প্রদান করে। এর জন্য আপনাকে শুধু TTE এর সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও ট্রেনের টিকিটের সাথে ক্লক রুমের সুবিধা পাবেন আপনি। ক্লোক রুমে ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। ক্লক রুমের জন্য, প্রথম ২৪ ঘন্টার জন্য ১৫ টাকা চার্জ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026