ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Aadhaar Shila: মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১১ লক্ষ টাকা, জানুন এলআইসির এই দুর্দান্ত প্ল্যানের ব্যাপারে বিস্তারিত

ভারতের মহিলাদের জন্য সবথেকে ভালো বিনিয়োগের জায়গা হল পোস্ট অফিস এবং এলআইসি। ভারত সরকারের এই দুটি সংস্থাই মহিলাদের জন্য নানা আকর্ষণীয় পরিকল্পনা নিয়ে আসে যেখানে মহিলারা বিনিয়োগ করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। সম্প্রতি ভারত সরকারের তরফ থেকেও চালু করা হয়েছে একটি বিশেষ যোজনা যেখানে বিনিয়োগ করতে পারবেন শুধুমাত্র মহিলারাই। এ বছরের ইউনিয়ন বাজেটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের কথা সামনে এনেছিলেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল মহিলা সম্মান সঞ্চয় পত্র। সেই রাস্তায় হেঁটে এবার এলআইসি ও মহিলাদের জন্য নিয়ে এলো একটি নতুন স্কিম। প্রকল্পের নাম দেওয়া হয়েছে আধার শিলা স্কিম। ভারতের প্রত্যেক মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন। মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে ১১ লক্ষ টাকা পাওয়ার সুযোগ রয়েছে এই প্ল্যানে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কি এই নতুন স্কিম।

এলআইসির এই বিশেষ প্ল্যান হলো একটি এনডাউমেন্ট নন লিঙ্ক পার্সোনাল লাইফ প্ল্যান যা মহিলাদের জন্যই মূলত ডিজাইন করা হয়েছে। পলিসি ধারকের পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে এই প্রকল্পটি। যদি পলিসি ধারক পলিসির মেয়াদের সময় মারা যান এবং দীর্ঘ সময় ধরে তিনি সম্পদ সঞ্চয় করে থাকেন তাহলে নমিনির কাছে সেই টাকা দেওয়া হবে।

এই প্রকল্পটি মূলত ৮ থেকে ৫৫ বছর বয়সী সমস্ত মহিলাদের জন্যই চালু করা হয়েছে। এই পরিকল্পনার মেয়াদ ১০ থেকে ২০ বছরের মধ্যে এবং এই এলআইসি প্লান এর পরিপক্কতার বয়স হলো সর্বাধিক ৭০ বছর। অন্যদিকে এলআইসির এই প্রকল্পে নূন্যতম আপনি ৭৫ হাজার টাকা জমা করতে পারবেন এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। যদি আপনি এই প্রকল্পে ১১ লক্ষ টাকা পেতে চান তাহলে আপনাকে দৈনিক ৮৭ টাকা করে জমা করতে হবে। তাহলে আপনি এক বছরে ৩১,৭৫৫ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দশ বছরে আপনি জমা করতে পারবেন ৩,১৭,৫৫০ টাকা। এই প্রকল্পের পরিপক্কতার সময়কাল ৭০ বছর। এইরকম পরিস্থিতিতে আপনি এই প্রকল্পের ম্যাচিউরিটির সময় ১১ লক্ষ টাকা পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026