নিউজ

ভারতীয় রেলের পক্ষ থেকে বড় ঘোষণা, জানাল রেল চলাচলের তারিখ

আজ, মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ রা মে পর্যন্ত সারা দেশে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রেল মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আপাতত বন্ধ থাকবে যাত্রীবাহী রেল পরিষেবা।

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল যে, ১৪ এপ্রিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে যাত্রীবাহী ট্রেন চলাচল। বিভিন্ন সূত্র মারফত, খবর পাওয়া গিয়েছিল রেড, গ্রিন, ইয়োলো জোনে ভাগ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। যদিও, এই ধরনের কোন সিদ্ধান্তের কথা তখনই অস্বীকার করে রেল জানিয়ে দিয়েছিল যে, যে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে তা রেল কর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের পর রেল মন্ত্রকের তরফে সমস্ত জল্পনার অবসান ঘটানো হয়। প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে রেল মন্ত্রক জানায়, আগামী ৩ রা মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রিমিয়াম ট্রেন, মেল বা এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সাব-আর্বান ট্রেন, কলকাতা মেট্রো রেল, কোঙ্কন রেল সহ বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী পরিষেবা। প্রসঙ্গত, গত ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে ভারতীয় রেল।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026