Today Trending News

‘মোদীর সপ্তপদী’ করোনা যুদ্ধে বিজয়ী হবার মোদীর ৭ দাওয়াই

করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে রক্ষা করাই এখন মূলমন্ত্র। দেশের মানুষকে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে যাতে কোনোভাবে নতুন করে সংক্রমণ না ছড়ায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আজ এই ভাষণে প্রধানমন্ত্রী অনেক কিছু উল্লেখ করেছেন। তিনি দেশের সমস্ত মানুষের জন্যই মঙ্গল কামনা করেছেন। তার সাথেই তিনি ৭ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছেন।

তিনি বলেছেন যে সবাইকে একসাথে এই ৭ টি জিনিস মানতে হবে, তাহলে অনেক ভালো হবে বলে মনে করছেন মোদী। তিনি যে ৭ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেছেন, সেগুলি হল –

১) দেশের যুবসমাজকে তিনি এগিয়ে আসতে বলেছেন, বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। করোনার হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে অতিরিক্ত যত্নের এবং নিয়মের মধ্যে রাখা প্রয়োজন।

২) লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং এর লক্ষণ রেখা মেনে চলতে বলেছেন। যেখানেই বেরোতে হবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর সাথে সমস্ত নিয়ম মানতে হবে।

৩) শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য মোদীজি ‘আয়ুশ মন্ত্রক’-র গাইডলাইন মেনে চলার কথা বলেছেন।

৪) দেশের মানুষকে তিনি ‘আরোগ্য সেতু’ মোবাইল app ডাউনলোড করার কথা বলেছেন। এই app -র মাধ্যমে করোনা সংক্রমণের সম্পর্কে জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

৫) এরসাথে তিনি দেশের মানুষকে গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছেন। যাতে দেশের এই গরিব মানুষগুলো কঠিন পরিস্থিতিতে বিনা আহারে না মারা যায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন।

৬) উদ্যোগপতিদের উদেশ্যে তিনি বলেছেন যে কর্মীদের প্রতি সংবেদনশীল হবার জন্য। এই পরিস্থিতিতে কাউকে চাকরি থেকে ছাঁটাই না করার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

৭) দেশের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন। এদের প্রতি কোনোরকম খারাপ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন মোদী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026