নিউজ

Indian Railway: এই মাসেই কি বাড়বে রেলের ভাড়া? মত স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দেশে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সব ভারতীয়র সবথেকে পছন্দের মাধ্যম। যেকোনো জায়গায় যাওয়ার জন্যই ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত সরকার এই রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। গত রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলওয়ের উন্নতির জন্য স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ৫০৮ টি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই স্টেশনগুলোতে এবার যাত্রীদের বিশ্বমানের সুবিধা দেওয়া হবে। তবে এরসাথে ট্রেনের ভাড়া সংক্রান্ত বড় আপডেট দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক কি বলেছেন তিনি?

আসলে এই বিশ্বমানের স্টেশন তৈরির সিদ্ধান্ত শুনে অনেকেই মনে করেছিলেন যে এবার হয়তো ট্রেনের ভাড়া বেড়ে যাবে। আসলে রেলমন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন যে রেলওয়ের পুনর্নির্মাণ প্রকল্পে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। তবে সেইসাথে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ স্পষ্ট করে তিনি বলেছেন রেল যাত্রীদের ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না কারণ রেলওয়ে বাজেট থেকে এ জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

প্রশ্ন ওঠে তাহলে রেলওয়ের পুনর্নির্মাণের নামে এখন আর যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হবে না কি? যার উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সাংবাদিক সম্মেলনের সময় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেশনগুলির পুনর্বিন্যাস করতে এবং সমস্ত যাত্রীদের বিশ্বমানের সুবিধা দিতে চান। এ জন্য রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের ওপর কোনো অতিরিক্ত বোঝা চাপানো হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মোট ১৩০০ টি রেলস্টেশনকে পুনরুজ্জীবিত করা হবে এবং এগুলিতে বিশ্বমানের সুবিধা দেওয়া হবে। রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০৮ টি রেলওয়ে স্টেশনের পুনর্নবীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উত্তরপ্রদেশ এবং রাজস্থানের প্রায় ৫৫ টি রেলস্টেশনে ৪০০০ কোটি টাকা খরচ হবে। বাকি এই স্কিমের আওতায় রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ইত্যাদি।

Nirajana Nag

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026