একেবারে নতুন অবতারে ভারতের বাজারে আসছে মারুতির WagonR, কড়া টক্কর দেবে Tata Punch-কে

ভারতের বাজারে মারুতি সুজুকি কোম্পানির গাড়ি সবথেকে বেশি জনপ্রিয়তা পায়। এই কোম্পানির গাড়ির বিক্রি ভারতের বাজারে সবথেকে বেশি। সেই কারণে এই কোম্পানির প্রতি ভারতীয়দের একটা আলাদা আবেগ জড়িয়ে আছে। সম্প্রতি এই কোম্পানির একটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে। এই গাড়িটি হলো মারুতি সুজুকি WagonR। এই নতুন গাড়িটি ভারতের বাজারে সরাসরি প্রতিযোগিতা করবে Tata কোম্পানির পাঞ্চ গাড়ির সঙ্গে। নতুন Maruti Suzuki WagonR-এর প্রারম্ভিক মূল্য ৫.৩৯ লক্ষ থেকে ৭.১০ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। তার সাথেই এই গাড়িতে ইঞ্জিন ও লুক আপডেট করা হয়েছে।

Maruti Suzuki WagonR-এর দুর্দান্ত মাইলেজ এবং দারুন স্পেসিফিকেশনের সাথেই টাটা পাঞ্চকে কঠিন প্রতিযোগিতায় ভালো টক্কর দিচ্ছে। মারুতির এই গাড়িতে অনেকগুলি স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিছুদিন আগে এর নিরাপত্তাও পরীক্ষা করা হয়েছিল, যা ভালো রেটিং পেয়েছে। এর ইঞ্জিনের কথা বললে, Maruti Suzuki WagonR-এ ১.০ লিটার কে সিরিজ ডুয়াল-জেট ডুয়াল VVT ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও ১.০-লিটার ইঞ্জিন সহ একটি S-CNG সংস্করণও অফার করে কোম্পানি। WagaonR S-CNG এর দাম ৬.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki WagonR-এর ২০২২ ভেরিয়েন্টে দুটি ডুয়াল-টোন কালার অপশন দেওয়া হয়েছে – গ্যালান্ট রেড এবং ম্যাগমা গ্রে। এছাড়াও ওআরভিএম দেওয়া হয়েছে নতুন ওয়াগনআর-এ। নতুন WagonR একটি ৭-ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট, ৪টি-স্পীকার এবং স্টিয়ারিং মাউন্ট করা কন্ট্রোল সিস্টেম আছে। মাইলেজের দিক থেকেও Maruti Suzuki WagonR খুবই ভালো। কোম্পানি জানিয়েছে যে, ১.০-লিটার ইঞ্জিন পেট্রোলে VXI AMT ট্রিমে ২৫.১৯kmpl মাইলেজ দেবে। যেখানে, সিএনজি সংস্করণটি প্রতি কেজিতে ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দেবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026