নিউজ

Indian Railways: সম্পূর্ণ বিনামূল্যে পাবেন রেলের এই দুর্দান্ত পরিষেবা, শুধু দেখাতে হবে টিকিট

বিশ্বের মধ্যে সবথেকে বৃহৎ রেল পরিষেবা (Indian Railways) প্রদানকারী দেশ ভারত। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, চার দিককেই সংযুক্ত করেছে রেলপথ। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী বা পূর্বে অসম থেকে পশ্চিমে গুজরাট, সিকিম ছাড়া প্রতিটি রাজ্যকেই সংযুক্ত করেছে রেলপথ। তাই কম সময়ের নিকটবর্তী কোনো সফর হোক বা দূরপাল্লার সফর, অনেক মানুষই ট্রেনের উপরেই ভরসা করেন। এর অন্যতম কারণ হল ট্রেনের তুলনামূলক সস্তা টিকিট।

বিভিন্ন শ্রেণির যাত্রীদের কথা ভেবেই টিকিটের দাম নির্ধারণ করে ভারতীয় রেল। ট্রেনের টিকিটের মাধ্যমে আসন সংরক্ষণ করে বা না করে সফর করা যায়। তবে ট্রেনের টিকিট কি শুধুই সিট কনফার্ম হওয়াকেই বোঝায়, নাকি এর আরও কোনো গুরুত্ব আছে? জানলে অবাক হবেন, যাত্রীদের সুবিধার্থে আরো কিছু পরিষেবা দিয়ে থাকে ভারতীয় রেল, যা এই টিকিটের মাধ্যমেই পাওয়া যায়। কী কী পরিষেবা পাওয়া যায় রেলের তরফে?

রেলে সফরকালে বিভিন্ন সুবিধা বিনামূল্যে উপভোগ করতে পারে যাত্রীরা। যাত্রীদের বিনামূল্যে কম্বল, বালিশ, বিছানার চাদর এবং তোয়ালে দিয়ে থাকে রেল। কেউ যদি এগুলি না পেয়ে থাকে তাহলে তার অভিযোগ করার অধিকার রয়েছে। তবে গরীব রথের মতো কিছু ট্রেনে এই সুবিধাগুলি পেতে অবশ্য কিছু অতিরিক্ত টাকা দিতে হয়। এছাড়াও যাত্রীদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবাও পাওয়া যায় রেলের তরফে। সেক্ষেত্রে যাত্রীদের রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন গুলিতে সফরকালে যদি ট্রেন দু ঘন্টার বেশি দেরি করে তাহলে রেলের তরফে বিনামূল্যে খাবার দেওয়া হয় যাত্রীদের। পাশাপাশি রেলের ই ক্যাটারিং পরিষেবার মাধ্যমেও আনানো যায় খাবার। শুধু তাই নয়, দেশের বড় বড় রেলস্টেশন গুলিতে রয়েছে ক্লোক রুম এবং লকার রুম, যেগুলিতে রাখা যায় লাগেজ। সামান্য কিছু টাকা দিয়েই এই রুমে এক মাসের জন্যও রেখে দেওয়া যায় লাগেজ। পাশাপাশি ট্রেনের টিকিট দেখিয়ে স্টেশনের এসি বা নন এসি ওয়েটিং রুমেও অপেক্ষা করতে পারেন যাত্রীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026