ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: গরমেই শুরু করুন এই সহজ ব্যবসা, সারা বছর ধরে পাবেন লাভের স্বাদ

বর্তমান বাজারে মুদ্রাস্ফীতির হার যেভাবে বাড়ছে তাতে অর্থের চাহিদাও ক্রমশ বাড়ছে মানুষের মধ্যে। যেন তেন প্রকারেণ অর্থ রোজগার করার চেষ্টা করছেন মানুষ। যারা চাকরি করছেন তারা উপরি আয়ের জন্য ব্যবসার (Business) দিকেও ঝুঁকছেন। অনেকেই খুঁজছেন এমন কোনো ব্যবসা যা সহজেই কম মূলধনে শুরু করা যায়। কিন্তু লাভ হয় বেশি। এই প্রতিবেদনে খোঁজ রইল এমনি এক ব্যবসার যা থেকে আয় হবে মোটা টাকার।

বর্তমানে অনেকেই নানান ফুল চাষের ব্যবসা শুরু করছেন। আয়ও হচ্ছে বেশ ভালো। বিশেষ করে বাজারে যে মরশুমে যে ফুলের চাহিদা বেশি থাকে সেই ফুলের চাষ করে যদি যোগান বাড়ানো যায় তাহলে লাভও বাড়বে পাল্লা দিয়ে। এই প্রতিবেদনে থাকছে জারবেরা ফুল চাষের ব্যাপারে যাবতীয় তথ্য। জারবেরা এমন এক ফুল যার বাজারে রয়েছে বড় রকমের চাহিদা। কারণ জারবেরা ফুল বিভিন্ন সাজসজ্জার কাজে ব্যবহার হয়ে থাকে। অন্দরসজ্জাতেও ব্যবহৃত হয়ে থাকে জারবেরা ফুল। তাই এই ফুলের চাহিদাও বেশি থাকে।

সারা বছরই এই ফুলের চাহিদা চড়া থাকলেও শীতকালীন এই ফুল গ্রীষ্মে চাষ করা হয় না। জারবেরা ফুল চাষিরা বলেন, শীতকালে ফুলের এই চাষ করা সহজ হয়। কিন্তু সে সময়ে লাভের পরিমাণ থাকে অনেকটাই কম। অন্যদিকে গরমকালে জারবেরা ফুল চাষ করা একটু কষ্টসাধ্য হলেও লাভের অঙ্ক অনেকটাই বেড়ে যায়। গরমকালে মূলত গ্রিনহাউসের মাধ্যমে এই ফুলের চাষ করা হয়। বাড়াতে হয় জল সেচের পরিমাণ। সেই সঙ্গে ফুলগুলিকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে পর্যাপ্ত পরিমাণে কীটনাশকের প্রয়োগ করতে হবে।

জারবেরা ফুল চাষির কথায়, এই গাছে মূলত দুই ধরণের রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। তাই কীটনাশক প্রয়োগ করতে হয় পর্যাপ্ত পরিমাণে। এরপর মরে যাওয়া পাতাগুলিকে আলাদা করে দিতে হবে, নাহলে গাছের বৃদ্ধি আর ফুলের মান স্বাভাবিক পর্যায়ে আসবে না। তিনি জানান, শীতকালে এই জারবেরা ফুলের দাম প্রতি পিস ৫-৬ টাকা হলেও গ্রীষ্মকালে তা বেড়ে দাঁড়ায় প্রতি পিস ১৫-১৬ টাকায়। তাই গরমকালে এই ফুল চাষ করলে বিশেষ লাভের মুখ দেখতে পাওয়া যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026