নিউজ

Leave Rule: সরকারি কর্মচারীদের ছুটির নিয়মে বিরাট বদল, নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

ভোটের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য এল নয়া আপডেট। ছুটি (Leave Rule) নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দফতর। রাজ্য সরকারের কর্মচারীদের ছুটির বিষয়ে চালু হয়েছে নতুন নিয়ম। রাজ্য সরকারের অধীনে কর্মরত প্রত্যেক চাকরিজীবীকেই এই নতুন নিয়ম এবার থেকে বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, নয়া নিয়ম নিয়ে নবান্নের তরফেই বা কী জানানো হয়েছে, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ‘লিভ রুল’ নিয়ে এবার নতুন বিজ্ঞপ্তি জারি করল সরকার। কর্মচারীদের ছুটি নিয়ে চালু করা হয়েছে নতুন নিয়ম। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন। কর্মচারীরা এতে তাদের কর্মজীবনের মোট ৩০০ দিনের ছুটির জন্য বেতন পেতেন। তবে এবার থেকে এই লিভ রুলে আসছে বড় পরিবর্তন। অফলাইনের বদলে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে আবেদন করতে হবে ছুটির জন্য।

সরকারি সূত্রে খবর, অফলাইনে ছুটির আবেদন করলে তিনশো দিনের ছুটির হিসাব মেলাতে গিয়ে বিভ্রান্তি তৈরি হত। এতে অনেক সময় বেশি বেতন ভোগ করতেন অনেক কর্মচারী। কিন্তু অনলাইনে ছুটির আবেদন করলে অনেকটাই স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাস থেকেই রাজ্যের অর্থ দফতরের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যা সকল কর্মচারীকেই মেনে চলতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

নতুন লিভ রুলের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন করতে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ছুটির আবেদনের পদ্ধতি, অ্যাপ্রুভাল প্রসেস সহ পুরো সিস্টেমেটিক ওয়ে জানানো হয়েছে নির্দেশিকায়। এর ফলে সরকারি কোষাগারেও অনেকটা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026