নিউজ

অনলাইনে টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আনল IRCTC, এখন করতে হবে এই কাজটিও

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে এই ট্রেনে টিকিট পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে পড়ছে। বিশেষ করে বিভিন্ন মরশুমে এই টিকিটের চাহিদা আকাশছোঁয়া হয়ে যায়। রেলযাত্রীদের পক্ষে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা সত্যিই দুষ্কর হয়ে ওঠে। তাই আজকালকার দিনে বেশিরভাগ মানুষ লাইনে দাড়িয়ে টিকিট না কেটে বাড়িতে বসে অনলাইনে টিকিট কেটে নিতে পছন্দ করেন। আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

ভারতীয় রেলওয়ে যাত্রী পরিষেবার নিরিখে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ম পরিবর্তন করে উন্নতি করার চেষ্টা করছে। এবার অনলাইনে ট্রেনের টিকিট কাটার বিষয় নতুন একটি নিয়ম মেনে অনলাইনে টিকিট কাটাকে আরও নিরাপদ করল ভারতীয় রেলওয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন অনলাইনে টিকিট বুকিংয়ের আগে মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক। যাত্রীদের জন্য এই নির্দেশ দিয়েছে IRCTC। আপনি যদি এখনও এটি সম্পর্কে জানেন না তবে এটি গুরুত্বপূর্ণ। ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর যাচাই না হলে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

কি করে হবে এই ভেরিফিকেশন? টিকিট কাটার সময় IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে দেওয়া যাচাইকরণ উইন্ডোতে গিয়ে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি প্রবেশ করার পরে যাচাই করতে হবে। OTP যাচাইকরণের পর আপনি সহজেই টিকিট বুক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026