নিউজ

কলকাতার দুয়ারে কড়া নাড়ছে শীত, এক ধাক্কায় পারদ নেমে গেল দুই ডিগ্রি!

কলকাতায় পুরোদস্তুর শীতের আমেজ। সকাল থেকেই সারা কলকাতা জুড়ে শুরু হয়েছে হিমেল হাওয়ার পরশ। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলছে। এসবের মাঝেই শহরের তাপমাত্রা কমে গেল প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে শহরে। শহরের পাশাপাশি শহরতলী গুলিতে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। সকালে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই শীত উধাও হয়ে যাচ্ছে। রোদের তেজ যত বাড়ছে, ততই যেন চড়ছে তাপমাত্রার পারদ।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক এর থেকে এই তাপমাত্রা ১ ডিগ্রি কম। অন্যদিকে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা রবিবার দুই ডিগ্রি কমেছে। তাপমাত্রা কমেছে দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় সারাদিন আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির এখনই কোন সম্ভাবনা নেই। গত ২৪ ঘন্টাতে একফোঁটাও বৃষ্টি হয়নি পশ্চিমবঙ্গে।

শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। কলকাতার পাশাপাশি দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে শীতের দাপট বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলে ও এখনো পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছিল না পশ্চিমবঙ্গে। কিন্তু এবার পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে খুব শীঘ্রই। ফলে ক্রমেই দুই বঙ্গের তাপমাত্রা নিম্নমুখী হবে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Nirajana Nag

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026