নিউজ

জেনারেল টিকিট কেনার এতক্ষণ বাদে ট্রেনে চড়লে আপনাকে টিকিট ছাড়া বিবেচনা করা হবে, জানুন Indian Railway র নিয়ম

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তখন থাকতে হয় ওয়েটিং লিস্টে। যদি কনফার্ম টিকিট এর থেকে কেউ তার যাত্রা বাতিল করে তাহলে এই ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়। আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র জেনারেল টিকিট কেটে অনেকদূর পর্যন্ত ভ্রমণ করেন।

ভারতীয় রেলের প্রত্যেকটি বিষয়ে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে জেনারেল টিকিট কেটে কতদূর যাওয়া যায় বা জেনারেল টিকিট কাটার কতক্ষণ পর অব্দি সেই টিকিট গ্রাহ্য করা হবে, তার জন্য রয়েছে আলাদা নিয়ম। রেলের নিয়ম মেনে চলা দরকার কারণ এগুলো আপনার নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল রেলের টিকিট কেটে ভ্রমণ করার সময় যাতে না আপনাকে বিপদে পড়তে হয় তার জন্যই আজকের এই প্রতিবেদন।

রেলওয়ের নিয়ম অনুযায়ী জেনারেল টিকিটের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি দূরত্ব দ্বারা নির্ধারিত হয়। যদি কাউকে ট্রেনে ১৯৯ কিলোমিটার পর্যন্ত যেতে হয়, তবে টিকিটের নিয়ম হল টিকিট কেনার ১৮০ মিনিট বা ৩ ঘণ্টার মধ্যে তাকে ট্রেনে উঠতে হবে। অন্যদিকে, কেউ যদি ২০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে চান তবে তিনি ৩ দিন আগে জেনারেল টিকিট কিনতে পারবেন এমন নিয়ম রয়েছে। যদি কোনো যাত্রী টিকিট কেনার পর ৩ ঘন্টা ট্রেনে না উঠেন এবং তারপরে ট্রেনে উঠেন তাহলে তাকে বিনা টিকিটে ট্রেনে বিবেচনা করা হবে এবং টিকিট ছাড়া ভ্রমণের নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026