নিউজ

Indian Railway Rules: ট্রেনে ঘুমানোর জন্য মানতে হবে এই নিয়ম, না মানলেই হবে জরিমানা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাঁরা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে স্লিপার ট্রেনে অন্য যাত্রী উচ্চস্বরে ফোনে কথা বললে, ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু আপনি কি জানেন যে ট্রেনে রাতে সকলের নিশ্চিন্তে ঘুমের জন্য ৪ টি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল।

ট্রেনে যাতে যাত্রীদের ঘুমের ব্যাঘাত না হয়, সেই কারণে বেশ কয়েকটি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল। সেই নিয়ম না মানলে জরিমানা হতে পারে আপনারও। সুতরাং ট্রেনে ভ্রমণ করার আগে অবশ্যই জেনে নিন সেই সমস্ত নিয়ম। নয়তো বড় জরিমানা দিতে হতে পারে আপনাকে। রাতে ঘুম সমন্ধিত রেলের চারটি নিয়ম জেনে নিন এইখানেই।

ভারতীয় রেলে রাতে ঘুমানোর ৪ নিয়ম:

  • ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে যাত্রার সময় রাত ১০টার পর ট্রেনে কোনো যাত্রী উচ্চস্বরে কথা বলতে পারবেন না। কেউ যদি এমনটি করতে দেখা যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
  • রাত ১০টার পরও যাত্রী তার কোচের বাতি জ্বালাতে পারেন না। বাকি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাকে যে কোনো অবস্থাতেই লাইট বন্ধ করতে হবে।
  • কোনো যাত্রী যদি মধ্যরাতের পর ট্রেনে যাত্রা শুরু করেন, তাহলে তার টিকিট চেক করা যাবে না। সকাল ৬টার পরই যাত্রীদের টিকিট চেক করা যাবে। এই সময়ে কেউ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না।
  • ট্রেনে ওঠার পর কোনো ব্যক্তি তার বগি বা সিটে বসে উচ্চস্বরে কথা বলতে পারবে না। অভিযোগ পেলে দোষীদের জরিমানা হতে পারে।
Nirajana Nag

Recent Posts

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026