নিউজ

Indian Railway Ticket Cancellation: ট্রেনের টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? জানুন রেলওয়ের নিয়ম

ভারতের বুকে মানুষের ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল পরিষেবা। দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই ভারতীয় রেলের জাল। এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি সাধ্যের মধ্যে যাওয়ার জন্য প্রধান অপশন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন। তবে এই সমস্ত ট্রেনে যাতায়াত করার জন্য বেশ অনেকদিন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় যাতে কনফার্ম সিট পাওয়া যায়। তবে শেষমুহূর্তে আপনার যাওয়ার প্ল্যান ক্যানসেল হয়ে গেলে আপনি টিকিট বাতিল করতে পারেন। টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন বা কত দিন বাদে ফেরত পাবেন? জানেন কি? না জানা হলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

সকলেই মোটামুটি জানেন যে আজকালকার দিনে ডিজিটাল মাধ্যমে আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইন মাধ্যমে টিকিট বুক করা হয়। এরপর টিকিট ক্যানসেলের সময় যেকোনো কম্পিউটারাইজ টিকিট রিজার্ভেশন কাউন্টারে যেতে হয়। সেই কাউন্টার থেকে আপনি কখনোই নগদ অর্থ ফেরত পাবেন না। সার্ভিস চার্জ এবং বিভিন্ন অন্যান্য হিসেব কেটে নিয়ে বাকি টাকা আপনি আবেদন করার পরের দিন অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। টিকিট বাতিল করলে কোন ক্ষেত্রে কত টাকা ফেরত পাবেন, জানতে এই প্রতিবেদনের বাকি অংশটুকু অবশ্যই দেখে নিন।

যদি আপনার টিকিট RAC হয়, তাহলে বাতিল করার জন্য ৬০ টাকা বাতিল করার চার্জ ধার্য করা হবে। অন্যদিকে, আপনি যদি নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করেন, তাহলে ফার্স্ট এসি/এক্সিকিউটিভ ক্লাসের জন্য বাতিলকরণ চার্জ ২৪০ টাকা। সেকেন্ড এসি ক্লাসের জন্য ২০০ টাকা, থার্ড এসির জন্য ২০০ টাকা। ইকোনমিতে ১৮০ টাকা ক্যান্সেলেশন চার্জ। স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা দিতে হবে। অন্যদিকে, আপনি যদি নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা আগে আপনার টিকিট বাতিল করেন, তাহলে আপনাকে টিকিটের মূল্যের ২৫ শতাংশ পর্যন্ত বাতিলকরণ চার্জ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026

বিজেপি নেতার পার্টিতে শাহরুখ! বাড়ছে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা? জল্পনা তুঙ্গে

বলিউডের বাদশা শাহরুখ খান সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়েই চলেন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় ফের…

March 30, 2026

সপ্তাহের শুরুতেই সোনায় আগুন! কলকাতায় দাম ছুঁলো রেকর্ড—কেন হু হু করে বাড়ছে হলুদ ধাতু?

সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। ৩০ মার্চ, সোমবার সকাল থেকেই কলকাতার বাজারে…

March 30, 2026