তুলে নেওয়া হল ২০০০ টাকার নোট, আপনার কাছে থাকা নোটগুলির কী করবেন? জানুন

গতকাল ১৯ মে শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যে ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হবে মার্কেট থেকে। আর এই খবর সামনে আসতেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছিল। তবে এই ডিমোনিটাইজেশন ২০১৬ সালের থেকে সম্পূর্ণভাবে আলাদা। আরবিআই জানিয়েছে যে, প্রত্যেক সাধারণ মানুষ ২ হাজার টাকার নোট ২৩ মে এর পর থেকে নিকটবর্তী ব্যাংকে গিয়ে বিনিময় করে আনতে পারবেন। ব্যাংকের কাজের সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ২০ হাজার টাকা বা ১০ টি ২০০০ টাকার নোট বিনিময় করতে পারবেন। তবে গতকালের এই সিদ্ধান্ত নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। আজকের এই প্রতিবেদনে এই ডিমোনিটাইজেশন সম্বন্ধে বেশ কিছু তথ্য জানানো হলো যা হয়তো অনেকেই জানেন না।

প্রথমেই সাধারণ মানুষের মনে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই ২০০০ টাকার নোট তুলে কেন নেওয়া হল? আসলে ২০০০ টাকার নোটটি আরবিআই আইন 194 এর ধারা 24(1) এর অধীনে ২০১৬ সালের নভেম্বর মাসে জারি করা হয়েছিল। সেই সময় ৫০০ ও ১০০০ টাকার মোট প্রত্যাহারের জন্য যে অর্থনৈতিক চাহিদা সৃষ্টি হয়েছিল তা মেটাতে এই নোট ব্যাপক কাজে লেগেছিল। এর উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে যাওয়ার পর থেকেই ২০১৮ সাল থেকে এই নোট ছাপানো বন্ধ করে দিয়েছে আরবিআই। তাই ‘ক্লিন নোট পলিসি’-র অধীনে আরবিআই এই দুই হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণ মানুষ এই ২০০০ টাকার নোট দিয়ে এখনও লেনদেন করতে পারবেন। তবে তাদের সেই সমস্ত নোট ৩০ শে সেপ্টেম্বরে আগে ব্যাংকে জমা দিয়ে বিনিময় করে নিতে হবে। ব্যাংকের পাশাপাশি ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আরবিআই ১৯ টি আঞ্চলিক অফিসে এই বিনিময়ের সুবিধা দেবে। এছাড়া গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সীমা ছাড়াই ২০০০ টাকার নোট জমা করতে পারবেন যদি তার কেওয়াইসি এবং সমস্ত শর্ত ঠিক থাকে। তবে ব্যাংকের কাজের সুবিধার জন্য প্রতিদিন ২০ হাজার টাকা বা ২ হাজার টাকার ১০টি নোট জমা করা যাবে। এই বিনিময় শুরু হবে ২৩ মে থেকে।

এছাড়া আপনাদের জানিয়ে রাখি, আপনি যেকোনো ব্যাংকের শাখা থেকে এই ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে ওই ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও চলবে। এছাড়া এই নোট বিনিময় করতে কোনরকম ফি দিতে হবে না। এই ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যের। এছাড়া আরবিআই প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তিদের অসুবিধা কমানোর জন্য ব্যাঙ্কগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে। আর কোনো ব্যাঙ্ক যদি এই বিনিময় করতে অস্বীকার করে তাহলে cms.rbi পোর্টালে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026