যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তবে অনেকেই হয়তো জানেন না প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী। ক্রোধিত হন ভগবান বিষ্ণুও। বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয়, তবে বেশ কিছু নিয়ম আবশ্যিকভাবে পালন করে চলতে হবে।
তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময়-
এমন অনেকেই রয়েছেন যারা দিনের যেকোনো সময় চান করার পর তুলসী গাছে জল দেন। তবে এতে যে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু রুষ্ট হন সেকথা অজানা অনেকেরই। যদি প্রতিদিন চান করার পর সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয়, তবে তা শুভ বলেই মানা হয়ে থাকে। এটি তুলসী গাছে জল প্রদান করার সেরা সময় হিসেবে মানা হয়।
তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন-
প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলেও রবিবার কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিৎ নয়। এটি অশুভ বলে মানা হয়। পাশাপাশি এদিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলেই ধরা হয়। আর ভুলেও যদি এ কাজ কেউ করেন তবে মা লক্ষ্মীর পাশাপাশি রুষ্ট হয় ভগবান বিষ্ণুও।
তুলসী গাছ বাড়িতে রাখলে বেশ কিছু নিয়মের কথা মাথায় রাখতেই হয়-
১) তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর কিংবা উত্তর-পূর্ব দিকে রাখতে হয়। কারণ এই দিককে দেবতাদের বাসস্থান হিসেবে ধরা হয়। অন্যদিকে দক্ষিণ-পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ লাগানো শুভ হয়না। কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয়।
২) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগানো বাঞ্ছনীয়।
৩) সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তোলা শুভ হয়না।
৪) রান্নাঘর কিংবা স্নান ঘরের কাছাকাছি কখনোই তুলসী গাছ রাখা শুভ নয়।
৫) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখাই বাঞ্ছনীয়।
৬) শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিৎ নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে বলেই মানেন সকলে।
৭) কখনোই অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, অন্যথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…