নিউজ

ভারতীয় রেলের পক্ষ থেকে বড় খবর, সাত দিনের জন্য চলতে পারে রেল পরিষেবা, নির্ধারিত হল তারিখ

১৫ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দূরপাল্লার ট্রেনগুলি চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল। ১৪ তারিখের পর দেশ থেকে সম্পূর্ণ লকডাউন উঠবে না বলেই মনে হচ্ছে। এই অবস্থায় লকডাউনের আগে যারা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে তাদের জন্য এই এক সপ্তাহ কিছু দূরপাল্লার ট্রেন চালানো হতে পারে। তবে এই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে দূরপাল্লার ট্রেন গুলির জন্যই। হাওড়া, শিয়ালদহ শাখায় কিছু লোকাল ট্রেন চালানো হলেও তা কেবলমাত্র রেলের অফিসিয়ালসদের জন্যেই চালানো হতে পারে।

করোনা ভাইরাসের জন্য পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। ফলে ১৫ই এপ্রিল থেকে ট্রেন চললেও বেশ কিছু ট্রেন বাতিল হবে তা বলাই যায়। ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কোন কোন ট্রেন চলতে পারে তার একটি তালিকা পূর্ব রেল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। যদিও ১৪ই এপ্রিলের পরের যাত্রার টিকিট বুকিং করা যাচ্ছে রেলে। তবে রেলের তরফে এও জানানো হয়েছে যে, ১৫ই এপ্রিল থেকে ট্রেন না চললে যারা টিকিট বুকিং করেছে তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত চলে যাবে।

১১ই এপ্রিল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক হবে ভিডিও কনফারেন্সে। সেখানেই ১৪ই এপ্রিলের পরবর্তী পরিস্থিতি কি হবে তা ঠিক করা হবে। রেলের তরফে ট্রেন চালানোর সব রকম ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে, যদিও এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি ১৫ তারিখ থেকেই দেশজুড়ে ট্রেন চলবে কিনা। রেলের এক আধিকারিক বলেছেন, ১৫ তারিখ থেকে ট্রেন চলবে কি চলবে না সবটাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

এই মুহুর্তে ট্রেন চালানোর থেকে বেশি করে নজর দেওয়া হচ্ছে সুরক্ষার বিষয়টি। রেলবোর্ডের সাথে রেলের সমস্ত জোন গুলির জেনারেল ম্যানেজারদের ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। সেখানে রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, করোনা আক্রান্তের বিচারে গোটা দেশকে তিনটি জোনে ভাগ করতে চায় কেন্দ্র। রেড, ইয়েলো এবং গ্রীন। রেড জোনে এই মুহুর্তে ট্রেন চলার কোনো সম্ভাবনাই নেই। ইয়েলো জোনে নিয়ন্ত্রিত ভাবে চলতে পারে এবং গ্রীন জোনে স্বাভাবিক ভাবেই চলতে পারে ট্রেন। তবে এখন কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রেলবোর্ড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026