কৌশিক পোল্ল্যে: আগেই ২৫ হাজার দৈনিক কর্মীদের ভরন পোষনের বন্দোবস্ত করেছিলেন ভাইজান, যে পরিকল্পনা দিব্যি সাফল্যমন্ডিত হয়েছে স্টুডিওপাড়ার কর্মীদের নিমিত্তে। দেশের সামাজিক পরিস্থিতির অবনিতির কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে এলেন অভিনেতা সলমান খান। আরও বেশ কিছু গুরুত্বপূর্ন ও উন্নয়নমূলক কাজের দায়িত্ব তুলে নিলেন নিজকাঁধে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, ফিল্মসিটির আরও ২৩ হাজার বেকার কর্মীদের মাসিক পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দিন আনা দিন খাওয়া কর্মীরা বেকার হয়ে পড়ায় তাদের আর্থিক স্থিতি অনেকটাই শ্লথ হয়ে গিয়েছে। তাদেরই ভাবনাচিন্তায় ফ্যারিস্তার ভূমিকা পালন করে মাসিক তিন হাজার টাকা করে প্রত্যেক শ্রমিকের পরিবারকে পারিশ্রমিক দেওয়ার বন্দোবস্ত করেছেন ভাইজান।
উক্ত পরিকল্পনা অনুযায়ী এই সমস্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে সলমানের সংস্থা। চলতি মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ। পরবর্তীতে আপৎকালীন পরিস্থিতি অনুযায়ী যদি লকডাউনের সময়সীমা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও এই মাসিক পারিশ্রমিক তারা সেই মুহূর্তেও পাবেন এমনটাই আশ্বাস দিয়েছেন অভিনেতা।
ইন্ডাস্ট্রিতে বহু নবাগতদের সুপারস্টার বানিয়েছেন তিনি। তার সংস্থা ‘বিং হিউম্যান’ সর্বদা উন্নয়নমূলক কাজ করে চলেছে। দীনদরদি ভাইজান যে দেশের খারাপ পরিস্থিতিতে কতখানি সামাল দিতে পারেন তার প্রমান দেখিয়ে দিলেন হাতেনাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…