নিউজ

বড় খবর রেলযাত্রীদের জন্য, এবার সারাদেশে চলবে শুধু ‘বন্দে ভারত’-এর মতো ট্রেন

যাত্রী সুবিধার্থে একের পর এক অভাবনীয় কাজ করছে ভারতীয় রেল। প্রযুক্তিগত দিক থেকে আধুনিকরণ থেকে শুরু করে সার্ভিস ম্যানেজমেন্ট সবেতেই এখন এগিয়ে এই ভারতীয় রেল। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ২৫ বছরের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছে ভারতীয় রেল। এই ২৫ বছরের চ্যালেঞ্জের নাম মিশন ২০৪৭। দেশের স্বাধীনতার ৭৫ তম বছরে ভারতীয় রেল আগামী ২৫ বছরের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করছে।

এই মিশনের অংশ হিসেবে ভারতীয় রেলের প্রথম নজর ট্রেনের সার্বিক পরিবর্তনের দিকে। বর্তমানে ভারতীয় রেলওয়েতে বেশিরভাগ এলএইচবি কোচ ট্রেনগুলি চলে। ভারতীয় রেলের সবচেয়ে বড় এবং প্রথম টার্গেট হলো সেই সমস্ত এলএইচবি কোচ সরিয়ে সারা দেশে শুধুমাত্র বন্দে ভারতের মতো ট্রেন চালানো হবে। এতে যাত্রীরা যে অনেক সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রাথমিকভাবে শতাব্দি, জনশতাব্দী এবং ইন্টারসিটি ট্রেনের ট্রাকে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দিল্লি থেকে বারানসি এবং দিল্লি থেকে কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেন চলে। কিন্তু শীঘ্রই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আরও বন্দে ভারত ট্রেন আসছে। এই আবহে শীঘ্রই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। এমনকি আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে এই ভারতের বুকে দৌড়াবে ৭৫ টি নতুন বন্দে ভারত ট্রেন।

এছাড়াও রেলের দ্বিতীয় বড় মিশন হবে ট্রেনের গতি বাড়ানো। রেলওয়ে দেশের বেশিরভাগ রুটে উচ্চগতিতে অর্থাৎ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চালাবে। এটি দিল্লি মুম্বাই এবং দিল্লি কলকাতার রুট থেকে শুরু হবে। বর্তমানে এর প্রস্তুতি পুরোদমে চলছে এবং রেলওয়ের পক্ষ থেকে জানা গিয়েছে যে আগামী ২৫ বছরের মধ্যে অধিকাংশ রুট এই আওতায় আসবে।

এছাড়া রেলের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে ট্রেনের দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা। তার জন্য প্রতিটি ব্যস্ত রুটে ‘কবজ’ নামের একটি নতুন দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঠেকানো যেতে পারে। এছাড়া সারা দেশে রেলওয়ে ৪০০ টি স্টেশন পুনর্নির্মাণ করবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026