নিউজ

সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে বেশ ভালই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। অবশেষে বৃষ্টির ঘাটতির মাঝে এমন বৃষ্টি পেয়ে স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এরমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার। আপাতত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। পশ্চিমের চার জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুর হলেই দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

গত দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে নেমেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে হয়েছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুক্রবার মূলত মেঘলা আকাশ দেখা যাবে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত্য নিম্নচাপে পরিণত হবে। আর সেই জেরে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বা অতিভারী বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর জেরে স্বাভাবিকের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে আগামী শনি ও রবিবার কিছুটা হলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026