ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: রেলওয়ে যাত্রীদের জন্য বড় আপডেট, একটি টিকিটেই করতে পারবেন চার থেকে পাঁচবার ভ্রমণ, জানুন কিভাবে

ভারতের বেশিরভাগ রেলযাত্রীই বিশ্বাস করেন, একবার টিকিট কাটলে আপনি শুধুমাত্র একটি স্টেশন থেকে অন্য আরেকটি স্টেশনেই যেতে পারেন। কিন্তু আমরা যদি আপনাকে বলি একটি টিকিটেই আপনি চারটি ভিন্ন স্টেশনে এবং চারটি ভিন্ন ট্রেনে চড়তে পারেন, আপনার কি তাহলে বিশ্বাস হবে? আদতে কিন্তু কথাটা একেবারেই সত্যি। ভারতীয় রেলওয়ে সার্কুলার জার্নি টিকিট নামে একটি বিশেষ টিকিট জারি করে যাতে একটি টিকিটের মাধ্যমে একাধিক স্টেশনে ভ্রমণ করা যায়। যাত্রীরা তীর্থযাত্রা বা দর্শনীয় সফরের জন্য এই টিকিট কাটতে পারেন। যে কোন ক্লাসের জন্যই সার্কুলার টিকিট কেনা যায়।

তবে সাধারণভাবে এই টিকিট আপনি পাবেন না। আপনি টিকিট কাউন্টার থেকে সরাসরি এই টিকিট কিনতে পারবেন না। এর জন্য আপনাকে আগে আবেদন করতে হবে এবং আপনার যাতায়াতের সম্পূর্ণ রূট সম্পর্কে রেল কর্মকর্তাদের অবগত করতে হবে। তবে এই টিকিট বুক করার জন্য যাত্রীদের মনে রাখতে হবে, তাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই কিন্তু যাত্রা শেষ হবে। আপনি যদি দীর্ঘ সফরে যান তাহলে আপনাকে বিভিন্ন স্টেশন থেকে টিকিট নিতে হবে না। সময়সূচী অনুযায়ী আপনি সার্কুলার টিকিট কিনতে পারেন। আপনি বারবার টিকিট কেনার ঝামেলা এড়াতে পারবেন এর মাধ্যমে। এছাড়াও আপনার মূল্যবান সময় নষ্ট হবে না শুধুমাত্র টিকিট কাটার জন্য।

সার্কুলার জার্নি টিকিটের জন্য টেলিস্কোপিক রেড প্রযোজ্য হয় যা নিয়মিত পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার থেকে অনেকটা কম। উদাহরণস্বরূপ আপনি যদি উত্তর রেলওয়ে থেকে নয়া দিল্লি হয়ে কন্যাকুমারী পর্যন্ত একটি সার্কুলার জার্নি টিকিট কিনতে চান তাহলে আপনার যাত্রা শুরু হবে নয়া দিল্লি স্টেশনে এবং শেষ হবে নয়া দিল্লিতেই। আপনি মুম্বাই সেন্ট্রাল, থেকে মারমাগোয়া থেকে ব্যাঙ্গালোর সিটি থেকে মাইসোর থেকে ব্যাঙ্গালোর সিটি থেকে উদগামন্ডলম থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল হয়ে কন্যাকুমারীতে পৌঁছাবেন। এবং সেই একই রুটে আবার নতুন দিল্লিতে ফিরে আসবেন। ৭৫৫০ কিলোমিটার এর এই টিকিট ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। আর এই টিকিট কাটার জন্য আপনাকে যেতে হবে রিজার্ভেশন অফিসে। এই টিকিট আপনাকে অনেকদিন আগেই কেটে রাখতে হবে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি এই ধরনের টিকিট পাবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026