ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাড়িতে বসে প্রতি মাসে আয় করুন ১ লাখ টাকা, জানুন পোস্ট অফিসের এই বিশেষ প্ল্যানের ব্যাপারে

ভারতীয় ডাক বিভাগ ভারতের বিনিয়োগকারীদের জন্য একাধিক পরিকল্পনা চালাচ্ছে। ভারতের সাধারণ মানুষরা এখন পোস্ট অফিসের কিছু স্কিম গ্রহণ করে ভালো রিটার্ন পেতে পারেন। এই ধরনের পোস্ট অফিস স্কিমগুলির মধ্যেই একটি হল পোস্ট অফিস টাইম ডিপোজিট। এটি ইন্ডিয়া পোস্টের একটি দুর্দান্ত পরিকল্পনা। এই স্কিমে, আমানতকারীরা সর্বাধিক ৭.৫ শতাংশ পর্যন্ত বাম্পার সুদ পাবেন। এছাড়াও, এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে, আপনি খুব সহজেই একটা মোটা টাকা সঞ্চয় করে ফেলতে পারবেন। মোটামুটিভাবে বলতে গেলে, আপনি যদি এই স্কিমে একসাথে ২ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি সুদ হিসাবে প্রায় ৯০ হাজার টাকা পেতে পারেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার কত?

ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পোস্ট অফিসে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ৪টি ভিন্ন সময়সীমার জন্য খোলা যেতে পারে। প্রকল্পের অধীনে, ১ বছরের জন্য ৬.৮%, ২ বছরের জন্য ৬.৯%, ৩ বছরের জন্য ৭% এবং ৫ বছরের জন্য ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদ আপনি বার্ষিক ভিত্তিতে পাবেন। তবে, আপনি চাইলে এই টাকা ভাগ করে ত্রিমাসিক ভিত্তিতে নিতে পারেন। এতে আপনি ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন।

সুদ পাবেন ৯০ হাজার টাকা

পোস্ট অফিস টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে, যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৫ বছরের জন্য ২ লক্ষ টাকা জমা করেন, তবে তিনি মোট ৮৯,৯৯০ টাকা সুদ পাবেন। পাঁচ বছর পূর্ণ হলে তারা তাদের ২ লাখ টাকার বিনিয়োগও ফেরত পাবে। অর্থাৎ একসাথে পাওয়া যাবে ৩ লাখ টাকা।

৫ বছরের টাইম ডিপোজিটের উপর ট্যাক্সের সুবিধাও পাওয়া যায়

যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয়, তবে তার সাথে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। আয়কর আইন 80C এর অধীনে বিনিয়োগ ছাড় পাবেন আপনি। এই স্কিমের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বললে, এটি একক বা যৌথ খোলা যেতে পারে। তবে হ্যা, একবার বিনিয়োগ করা হয়ে গেলে আপনি ৬ মাসের আগে কিন্তু এই একাউন্ট বন্ধ করতে পারবেন না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026