ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ট্রেনের কম্বল তো গায়ে দেন, প্রতিদিন এটা পরিষ্কার করা হয় কি?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছিলেন, যাত্রীদের ব্যবহার করা কম্বল প্রতি মাসে অন্তত একবার ধোয়া হয়ে থাকে। মেশিন পরিচালিত লন্ড্রিতে স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট এবং কেমিক্যাল দিয়ে এই কাজ করা হয়ে থাকে। তবে, অনেক সময় দেখা যায় সরকারের দেওয়া কম্বল নোংরা থাকে। নোংরা কম্বল গায়ে দিলে ত্বক এবং শ্বাস-প্রশ্বাসে নানা রকম সমস্যা এবং গুরুতর রোগ পর্যন্ত হতে পারে। রেলওয়ের কম্বল পরিষ্কার করার নিয়ম হলো, প্রতি কম্বল ১৫ থেকে ৩০ দিনে একবার পরিষ্কার করা হয়। কিন্তু আদৌ কি এতটা পরিষ্কার হয় কম্বল?

ট্রেনের এই কম্বল পরিষ্কারের পদ্ধতি হলো গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে কম্বল ধোয়া হয়। কিছু রেলওয়ে অঞ্চলে ইউ ভি স্টেরিলাইজেশনের মত আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় কম্বল ধোয়ার জন্য। কম্বলের পাশাপাশি চাদর এবং বালিশের কভার দেওয়া হয়ে থাকে যাত্রীদের।

যাত্রীদের মধ্যে প্রধান অভিযোগ হল, কম্বল যথাযথভাবে পরিষ্কার না হওয়া। পাশাপাশি, যেহেতু কম্বল ১৫ দিন থেকে ৩০ দিনের মধ্যে ধোয়া হচ্ছে সেক্ষেত্রে একাধিক যাত্রীরা ব্যবহার করছেন এই কম্বল। ফলে পরিষ্কার পরিচ্ছন্ন তার নিশ্চিত থাকেনা। দীর্ঘদিন ব্যবহারের ফলে কম্বলের মানের অনেকটা অবনতি হয়ে যায়। রেলওয়ে নিজস্ব লন্ড্রি সুবিধা ব্যবহার করে কম্বল পরিষ্কার করে। কিন্তু অনেক সময় আবার থার্ড পার্টি পরিষেবার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে থার্ড পার্টি কোম্পানিগুলি খুব একটা ভালো করে কম্বল পরিষ্কার করে না। ফলে সব দিক থেকেই এই কম্বল নিয়ে যাত্রীদের মধ্যে থাকে ক্ষোভ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026