Indian Railways: আপনারা কি জানেন TTE এবং TC-র মধ্যে পার্থক্য কি? জেনে নিন তাদের কাজ এবং চেনার উপায়

ভারতীয় রেলওয়েকে বলা হয় ভারতের যোগাযোগ ব্যবস্থার মেরুদন্ড। কারণ, প্রতিদিন ভারতীয় রেলওয়ে ব্যবহার করে দুই কোটির বেশি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান। পাশাপাশি ভারতীয় রেলে সরাসরি ১২ লাখের বেশি মানুষ চাকরি করেন এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ সাধারণ নাগরিক ভারতীয় রেলের উপর নির্ভর করে নিজেদের জীবন কার্য পরিচালনা করেন। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর অন্যতম বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা তথা ভারতীয় রেলওয়ে প্রায় প্রতিদিন ১৫ হাজারের বেশি ট্রেন অপারেট করে। যার সুবিধা ভোগ করেন দেশের কোটি কোটি মানুষ।

তবে অনেক মানুষ ভারতীয় রেলের সুবিধা ভোগ করলেও ভারতীয় রেলের একাধিক নিয়ম সম্পর্কে অবহিত নন। যার মধ্যে অন্যতম একটি বিষয় হল TTE এবং TC-র মধ্যে পার্থক্য বোঝা। আজ্ঞে হ্যাঁ, দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় রেলের মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছালেও অনেকেই জানেন না TTE এবং TC-র মধ্যে পার্থক্য কি। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়-

TTE কাদের বলা হয়?

ভারতীয় রেলের একটি বিশেষ কর্ম শ্রেনীকে TTE বলা হয়। যাদের কাজ মূলত ট্রেনের ভিতরে ঢুকে যাত্রীদের টিকিট পরীক্ষা করা। কোন যাত্রী টিকিট ছাড়াই ট্রেন যাত্রা উপভোগ করছেন কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব TTE-এর। এরা সাধারণত সাদা শার্টের সাথে ব্ল্যাক কোর্ট পরে ডিউটি করেন।

TC কাদের বলা হয়?

ভারতীয় রেলের বিশেষ ধরনের টিকিট পরীক্ষকদের বলা হয় TC। যারা সাধারণত প্লাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। কোন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করলে তাদেরকে উপযুক্ত জরিমানা ধার্য করেন TC। আমরা আপনাদের বলি, TC সাধারণত সাদা জামার সাথে কালো প্যান্ট পরে ডিউটি করেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026