নিউজ

Indian Railways: ট্রেনে গরীবের জেনারেল কোচ শুধুমাত্র শুরুতে আর শেষে থাকে কেন? আসল কারণ জানেন খুব কম লোকই?

দেশের সড়ক পরিবহনে রেলের ভূমিকা অত্যন্ত অপরিসীম। ট্রেন ভ্রমণ যেমন সস্তা তেমনি আরামদায়ক। সব থেকে বড় বিষয়টি হলো ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করার জন্য রেলের চেয়ে সস্তার ভালো বিকল্প আর নেই। খুব স্বাভাবিক বিষয়ে যে এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য একটি সিস্টেমের প্রয়োজন হয়। ভারতীয় রেল এমন একটি সিস্টেম যা যাত্রীদের সুবিধা অনুযায়ী ট্রেন চালিয়ে থাকে। যাত্রীদের সুবিধা অনুযায়ী ট্রেনে অনেক ধরনের বগি থাকে। তবে ভাড়া এবং পরিষেবা অনুযায়ী, এই বগি একেকরকম হতে পারে। রেলের জেনারেল কোচ, স্লিপার, থ্রি এসি, দ্বিতীয় এসি, ফার্স্ট এসি সব ধরনের কোচ দেখা যায়। তবে এইসব কোচের টিকিটের বিশেষ পার্থক্য থাকে।

যাত্রীরা অনেকেই খেয়াল করে দেখেছেন, যেকোনো দূরপাল্লার ট্রেনের শুরুতে এবং শেষে সাধারণত জেনারেল কোচ থাকে। প্রায় সব ক্ষেত্রেই ট্রেন এই নিয়ম ফলো করে থাকে। কিন্তু আপনি কি জানেন কেন এই নিয়মটা চলছে? কেন রেল জেনারেল কামরাগুলোকে সামনে এবং শেষে রাখে জানেন? এর পেছনে কি কোন সুনির্দিষ্ট কারণ রয়েছে?

কোচের অবস্থান রেলওয়ের তরফ থেকে বিবেচনা করে ঠিক করা হয়। ট্রেনে বিভিন্ন শ্রেণীর কোচ কোথায় থাকবে তা সাজানোর সময় যাত্রী নিরাপত্তার দিকটি রেলের মাথায় থাকে। কিন্তু টুইটারে বহু নেটিজেন অভিযোগ করেছিলেন, রেলওয়ে ট্রেনের সামনে বা পিছনে জেনারেল কোচ রাখে যাতে দুর্ঘটনার ক্ষেত্রে দরিদ্র যাত্রীদের সবথেকে বেশি ক্ষতি হয়। জেনারেল কামরায় সাধারণভাবে দরিদ্র যাত্রীদের আধিক্য দেখা যায়। যদিও রেলের তরফে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, ট্রেন চলাচলের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী প্রতিটি বগির অবস্থা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সেটা কোন কম্পার্টমেন্ট হচ্ছে সেটা বিষয় না।

রেলের এক আধিকারিক সূত্রে খবর, স্লিপার এবং এসি বগির চেয়ে ট্রেনের জেনারেল বগিতে ভিড় অনেক বেশি হয়। জেনারেল কোচ থেকে সাধারণত প্রচুর যাত্রী ওঠানামা করে থাকেন। এই কারণেই ট্রেনের সামনে এবং পিছনে জেনারেল কোচ রাখা হয়। যাতে ভিড়টা সমান ভাবে ভাগ করে দেওয়া যায়। এমনটা করা না হলে, যদি জেনারেলকে আমরা মাঝে থাকত তাহলে স্টেশনের মাঝখানে প্রচুর যাত্রীর ভিড় হয়ে যেত। এর ফলে রেলস্টেশনের পুরো ব্যবস্থা ভেঙ্গে যেত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026