ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PNB, UBI সহ একাধিক ব্যাংকের সুদের হারে হ্রাস, ফিক্সড ডিপোজিটে কোথায় হবে বেশি লাভ?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু সময়ের জন্য সুদের হার ক্রমাগতভাবে বৃদ্ধি করেছিল, যার ফলে ঋণের সুদ এবং ব্যাংকের রিটার্ন একইভাবে বৃদ্ধি পেয়েছিল। উল্লেখযোগ্যভাবে ফিক্স ডিপোজিটের হার একই সময় দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এখন কয়েকটি ব্যাংক তাদের স্থায়ী আমানত বা ফিক্স ডিপোজিট এর সুদের হার কমাতে শুরু করে দিয়েছে। যে ব্যাংক ফিক্সড ডিপোজিট এর উপরে দেওয়ার সুদের হার কমিয়েছে তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের অফার করা ফিক্স ডিপোজিট এর উপরে দেওয়া সুদের হার অনেকটা কমে এসেছে। চলুন জেনে নেওয়া যাক বর্তমানে তাদের ফিক্স ডিপোজিট রেট কত।

১. অ্যাক্সিস ব্যাঙ্ক

সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। এর ফলে এখন সুদের হার ৩.৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত রয়েছে। সাত দিন থেকে দশ বছরের মেয়াদে এই সুদের হার অফার করা হচ্ছে। এই পরিবর্তন ১৮ মে ২০২৩ থেকে কার্যকর হবে।

২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার কমিয়ে দিয়েছে। নিয়মিত নাগরিকদের জন্য এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ০.০৫ শতাংশ কমেছে। অর্থাৎ এখন এই সুদের হার ৬.৭৫ শতাংশ। একইভাবে ৬৬৬ দিনের মেয়াদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ হয়ে গিয়েছে। এই নতুন সুদের হার ১ জুন থেকে কার্যকর হবে।

৩. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

২০২২ সালের নভেম্বর মাসে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বোচ্চ সুদের হার অফার করেছিল। সাধারণ জনগণের জন্য এই সুদের হার ছিল ৭.৩০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ছিল ৭.৮০ শতাংশ এবং সুপার সিনিয়রদের জন্য সুদের হার ছিল ৮.০৫ শতাংশ। বর্তমানে ব্যাংকের ওয়েবসাইটে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া নিয়মিত নাগরিকদের জন্য ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ এবং সুপার সিনিয়রদের জন্য ৭.৭৫ শতাংশ সুদের হার প্রদান করে থাকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026