নিউজ

টিকিট বাতিলে নতুন নিয়ম, এবার টাকা ফেরত পাওয়া যাবে খুব সহজেই

টিকিট বাতিল করলে তার টাকা ফেরত পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের কাছে আরও সহজ করে তুলতে ভারতীয় রেল মঙ্গলবার তাদের টিকিট বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন এই নিয়মে এবার থেকে মোবাইলে OTP বা One Time Password সিস্টেমের মাধ্যমেই কোনো যাত্রী তার বাতিল হওয়া টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। নতুন এই নিয়মে যাত্রীর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে। তবে এই নিয়ম কেবলমাত্র IRCTC দ্বারা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বুক করা ই-টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এটি কিভাবে কাজ করবে-

যখন কোনো যাত্রী IRCTC এর এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করবেন তখন তাঁকে একটি মোবাইল নম্বর দিতে হবে। কোনো যাত্রী টিকিট বাতিল করলে তিনি তাঁর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন। কত টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়েও একটি মেসেজ পাবেন ওই যাত্রী। এই OTP টা IRCTC এর এজেন্টের সাথে শেয়ার করতে হবে, যাতে তিনি রিফান্ডটা করে দিতে পারেন। lRCTC এর মতে, টিকিট বুকিংয়ের সময় গ্রাহকদের lRCTC এজেন্টকে অবশ্যই যাত্রীর মোবাইল নম্বর সরবরাহ করা উচিত। যাত্রীদের অবশ্যই দেখে নেওয়া উচিত, যে lRCTC এজেন্ট ই-টিকিট বুকিংয়ের সময় সঠিক মোবাইল নম্বর দিয়েছেন কিনা।

সম্প্রতি চালু হওয়া এই রিফান্ড সিস্টেম, রিফান্ড প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনবে বলে মত IRCTC এর। এই রিফান্ড সিস্টেমের উদ্দেশ্য সময়মতো যাত্রীদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি টিকিট বাতিল প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলা, এমনটাই দাবি IRCTC এর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026