নিউজ

৯ ই নভেম্বর করতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে নবজ্যোত সিং সিধুকে আমন্ত্রন পাকিস্তানের

গত সপ্তাহেই ভারত ও পাকিস্তানের মধ্যে গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগেই পাকিস্তানের করতারপুরের সাহেব দরবার পরিচালনার পদ্ধতি এবং উদ্বোধন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। আগামী ৯ ই নভেম্বর অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। আজ, বুধবার খবর সূত্রে জানা যায় যে বহুল প্রতীক্ষিত করতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ এর পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সিনেটর ফয়সাল জাভেদ খান উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফোনে আলাপচারিতা করেন এবং তাকে ৯ ই নভেম্বর তাকে দেশে আমন্ত্রণ জানানো হয়েছে। করতারপুর করিডোরটি হল একটি গলি রাস্তা যার মাধ্যমে ভিসা ছাড়াই ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের মধ্যে যোগাযোগ রাখা যাবে। এর আগে করতারপুর করিডোরের ভিত্তি ভাঙা অনুষ্ঠানে অংশ নেওয়ায় সিধুকে কংগ্রেসের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত করা হয় নি এবং তিনি ৯ই নভেম্বর আবার পাকিস্তানের গুরুদ্বার সফরে যাচ্ছেন।

এই প্রথম ৯ই নভেম্বর ভারত থেকে তীর্থযাত্রীদের দল প্রতিবেশী দেশে রওনা দিবে বলে জানিয়েছে পাঞ্জাব সরকার। এছাড়া এদিন গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উৎযাপনের জন্য এবং করতারপুর করিডোরের জন্য বহু বুদ্ধিজীবী ও অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ ৫০০ জনকে আমন্ত্রণ জানায় পাঞ্জাব সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026