নিউজ

সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারনে তলিয়ে যেতে পারে কলকাতা-মুম্বাই, ক্ষতির মুখে বাংলাদেশ-চীন

পৃথিবী জুড়ে তাপমাত্রা বাড়ছে প্রতিনিয়ত। আর এই তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্রের জলস্তরও বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি প্রকাশিত একটি মার্কিন সংস্থার রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, আগামী ২০৫০ সালের মধ্যে সমুদ্রে তলিয়ে যেতে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলি। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, যেভাবে প্রতি বছর পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে করে সমুদ্রের জলস্তর ক্রমশই বাড়ছে। পৃথিবী জুড়ে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের মাত্রা না কমাতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবেনা বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।

ওই সংস্থার মতে, সমুদ্রের জলস্তর যে হারে বাড়ছে তাতে সারা পৃথিবীর প্রায় ১৪০ কোটি মানুষের উপর প্রত্যক্ষ ভাবে এর প্রভাব পড়বে। আগে ১০০ বছরে সমুদ্রের জলের স্তর বাড়তে দেখা যেত। কিন্তু বর্তমানে প্রতি বছর একটু একটু করে জলের স্তর বাড়ছে বলে মত ওই সংস্থার। রিপোর্টে প্রকাশ পেয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক না হলে ৬০ থেকে ১১০ সেন্টিমিটার বেড়ে যাবে জলস্তর।

প্রসঙ্গত এর আগেও ২০১৫ সালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এই বিষয়ে। জলস্তর এভাবে বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী মানুষের। ভারত, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম এই দেশ গুলোর উপকূলবর্তী মানুষের প্রবল ক্ষতি হবে বলে জানানো হয়েছিল ২০১৫ সালেই। কলকাতা, হাওড়া, মুম্বাইয়ের মত শহরগুলো ভারতের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করা হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026