ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনে করে বাইক অন্য শহরে নিয়ে যাবেন? জানুন রেলের পণ্য পরিবহনের সমস্ত চার্জ

ভারতীয় রেলওয়ে যাত্রী পরিবহনের পাশাপাশি মাল পরিবহনের ক্ষেত্রেও ভারতের সবথেকে বড় মাধ্যম। এখনকার দিনে ভারতীয় রেল মালবাহী গাড়ি থেকেই কিন্তু সব থেকে বেশি আয় করে কারণ রেলওয়ে প্রতিদিন প্রচুর সংখ্যক পণ্যবাহী ট্রেন এবং অন্যান্য পার্সেল ট্রেনের মাধ্যমে পণ্য পরিবহন করে। রেলে ভ্রমণকারী যাত্রীদের বুকিং প্রক্রিয়া এবং ভাড়া মোটামুটি কম থাকার কারণে অনেকেই ভারতীয় রেলের এই পণ্য পরিবহনের সুবিধাটি গ্রহণ করে। তবে অনেকেই পার্সেল বুক করার প্রক্রিয়া এবং চার্জ সম্পর্কে ততটা অবহিত থাকেন না। তাহলে চলুন জেনে নিন রেলওয়েতে আপনি কিভাবে পার্সেল বুক করবেন এবং কিভাবে আপনি সস্তার মধ্যে পার্সেল আপনার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবেন।

ট্রেনের মাধ্যমে পার্সেল অনলাইন এবং অফলাইনে বুক করা যায়। রেলওয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়িক পার্সেল আলাদাভাবে প্রদান করে থাকে। আপনি ট্রেনের মাধ্যমে একটি বাইক বা অন্যান্য ভারী গৃহস্থালী আইটেম কিন্তু পরিবহন করতে পারবেন। এজন্য আপনাকে রেলওয়ে স্টেশনে অবস্থিত পার্সেল কাউন্টার থেকে গিয়ে বুকিং করতে হবে। এর পাশাপাশি আপনি ভারতীয় রেলের পার্সেল বুকিং ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন।

মালবাহী পরিবহনের ক্ষেত্রে রেলওয়ে পার্সেল এর দূরত্ব এবং ওজন অনুযায়ী ভাড়া নিয়ে থাকে। কিলোমিটার এবং পার্সেল এর ওজন অনুযায়ী ভাড়ার চার্ট রয়েছে ভারতীয় রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, যদি আপনি পাটনা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে ২৫ কেজি ওজনের লাগেজ বুক করতে চান তাহলে এর জন্য আপনাকে ৩২০ টাকা দিতে হবে। ভারতীয় রেলের পার্সেল চার্ট অনুসারে ১০৫১ থেকে ১০৭৫ কিলোমিটার দূরত্বের জন্য ৫০ কেজি ওজনের একটি পার্সেল এর ভাড়া ৩২০ টাকা। অন্যদিকে পণ্যের ওজন যদি এক কুইন্টাল হয় তাহলে পার্সেল চার্জ হবে ৫৩৩ টাকা। এর সাথেই অন্যান্য চার্জ যুক্ত করবে ভারতীয় রেল।

কিভাবে করবেন বুক?

ভারতীয় রেলওয়েতে পার্সেল বুক করতে হলে আপনাকে লাগেজ পার্সেল অফিসে যেতে হবে। তারপর ফরওয়ার্ডিং লেটার পূরণের পরে আপনাকে ফি জমা দিতে হবে। সবথেকে বিশেষ বিষয়টি হলো ট্রেন ছাড়ার আধঘন্টা আগেও আপনি পার্সেল কিন্তু বুক করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার সাথে আপনার পোষা প্রাণীকে নিয়ে যেতে চান তাহলেও কিন্তু আপনাকে এই পার্সেল কাউন্টারে গিয়ে পার্সেল বুক করতে হবে। যানবাহন বুক করতে হলে গাড়ির নিবন্ধন কাগজপত্র এবং সরকারি পরিচয় পত্র আপনাকে নিয়ে যেতে হবে। এর সাথেই আপনার গাড়ির পেট্রোল ট্যাংক সম্পূর্ণ খালি হতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026