ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

জালিয়াতি থেকে বাঁচতে ডিজিটাল ডেবিট কার্ড নিয়ে এলো এসবিআই, জানুন কিভাবে পাবেন এই কার্ড – SBI DIGITAL DEBIT CARD

দেশের সমস্ত ব্যাংকে গ্রাহকদের একাউন্ট খোলার পরে ডেবিট কার্ডের সুবিধা দেওয়া হয়ে থাকে। কিভাবে ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধারীর জন্য নিয়ে আসে ডেবিট কার্ডের সুবিধা। তবে এবারে এসবিআই নিয়ে এসেছে ভার্চুয়াল কার্ডের সুবিধা। এই বিশেষ কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই ব্যাংক প্রতারণা এবং জালিয়াতি আটকাতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি ই কমার্স লেনদেন এখনকার দিনে যেহেতু খুব বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এসবিআই এই বিশেষ কার্ড নিয়ে এসেছে। আপনি এই ডেবিট কার্ড কে ইলেকট্রনিক ডেবিট কার্ড বলতে পারেন। এই ভার্চুয়াল লেনদেন কিন্তু আপনার সমস্ত অনলাইন লেনদেনকে সুরক্ষিত রাখবে। অনলাইন লেনদেনের পাশাপাশি আপনি অফলাইনেও পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এর সুবিধা হল আপনার ডেবিট কার্ডের তথ্য অন্য কারোর কাছে পৌঁছাবে না। বদলে শুধুমাত্র একটা টোকেন নাম্বার পৌঁছাবে। এর ফলে আপনি জালিয়াতি থেকে অনেকটা বেঁচে যাবেন।

আপনাদের জানিয়ে রাখি এই ভার্চুয়াল ডেবিট কার্ড সর্বোচ্চ ৪৮ ঘন্টা এবং একটি পেমেন্ট সম্পন্ন করার জন্য বৈধ থাকে। এসবিআই এর YONO অ্যাপের মাধ্যমে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড তৈরি করতে পারেন। আপনি খুব সহজেই ওটিপি-র মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন এর মাধ্যমে। এর পাশাপাশি কন্টাক্ট লেস পেমেন্টের সুবিধা আপনি পাবেন।

এই কার্ড চালু করতে হলে আপনাকে এসবিআই এর YONO অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তারপর করতে হবে লগইন। এরপরে আপনাকে কার্ড বিভাগে যেতে হবে। সেখানে গিয়ে মাই ডেবিট কার্ড অপশনে ক্লিক করতে হবে এবং তারপর রিকোয়েস্ট নিউ কার্ডে ক্লিক করতে হবে। এবারে আপনি একটি ওটিপি পাবেন। ওটিপি এন্টার করলে আপনি একটি বার্তা পাবেন যেখানে আপনাকে সক্রিয় কার্ডে ক্লিক করতে হবে। তারপরেই আপনার ভার্চুয়াল কার্ড সক্রিয় হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026