জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণ বন্দে সাধারণ ট্রেনের একটি নতুন সংস্করণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মুম্বাই যাওয়ার পথে সোলাপুর স্টেশন এর এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে। যদিও ভারতীয় রেলওয়ে ট্রেনের নতুন সিরিজের কোন নাম এখনো পর্যন্ত সঠিক করে ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে এটি বন্দে ভারতে এক্সপ্রেস এর নতুন ট্রেন বন্দে সাধারন এক্সপ্রেস। চলুন তাহলে এই নতুন ট্রেনের পাঁচটি পয়েন্ট জেনে নেওয়া যাক।
১. এই নতুন ট্রেনটি হল বন্দে ভারতের একটি স্লিপার সংস্করণ। ৩০ টিরও বেশি রুটে এই মুহূর্তে চালু রয়েছে এই নতুন ট্রেন। চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরি করা হয়েছে।
২. নতুন ট্রেন গুলিকে সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। এ ট্রেন পুশ পুল মোডে কাজ করে। এই রেক ট্রেনের উভয় প্রান্তে রয়েছে। প্রতিটি প্রান্তে লোকোমোটিভ থাকুক বা না থাকুক দুদিকে ইঞ্জিন থাকবে।
৩. সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ভারতীয় রেল তার উৎপাদন ইউনিট এর মধ্যে ১০২ টি বন্দে ভারত রেকের একটি উৎপাদন পরিকল্পনা চালু করেছে ইতিমধ্যেই ২০২২-২৩ সালে ৩৫টি এবং ২০২৩-২৪ সালের মধ্যে ৬৭ টি বন্দে ভারত তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এর মধ্যে ৭৫ টি বন্দে ভারত রেক চেয়ারকার সংস্করণ হিসেবে আসবে। বাকিগুলি আসবে স্লিপার সংস্করণ হিসেবে।
৪. ভারতীয় রেলওয়ে তিনটি ভিন্ন প্রযুক্তির বন্দে ভারত ট্রেনের ৪০০ টি স্লিপার সংস্করণ তৈরি করার পরিকল্পনা করেছে।
৫. প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লি এবং বারানসি’র মধ্যে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে চালু হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…