আপনারা সবাই জানেন নভেম্বর মাস আর দুদিন পরে শুরু হতে চলেছে। নতুন মাসের প্রথম তারিখের সাথে সাথেই সরকার বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। সরকার এমন কিছু পরিবর্তন করেছে যা সরাসরি সাধারণ মানুষের পকেটের উপরে প্রভাব ফেলবে। আমরা আজ আপনাকে জানাতে চলেছি এক নভেম্বর থেকে কি কি পরিবর্তন ঘটতে চলেছে। নতুন মাসে জিএসটি থেকে শুরু করে ল্যাপটপ আমদানি পর্যন্ত বিভিন্ন পরিবর্তন হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
১. গ্যাস সিলিন্ডারের দাম
মাসের প্রথম তারিখ আসার সাথে সাথেই গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয় এবং প্রতিমাসের ১ তারিখে গ্যাসের দাম পরিবর্তিত হয় পুরো মাসের জন্য। এবারেও হয়তো নভেম্বর মাসে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে অথবা কমতে পারে।
২. জি এস টি সংক্রান্ত নিয়ম পরিবর্তন
national informatics center অনুসারে ১০০ কোটি টাকা বা তার বেশি টার্নওভারের ব্যবসা গুলিকে এক নভেম্বর থেকে ৩০ দিনের মধ্যে জিএসটি চালান আপলোড করতে হবে। সেপ্টেম্বর মাসে এই জি এস টি কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে।
৩. আমদানি শেষ তারিখ
HSN 8741 ক্যাটেগরের অধীনে থাকা ল্যাপটপ ট্যাবলেট ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক আইটেম কেনার ক্ষেত্রে ৩০ অক্টোবর পর্যন্ত ছাড় দিয়েছে সরকার। থেকে এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। কি পরিবর্তন হবে সেটা এখনো জানা যায়নি।
৪. লেনদেনের ফি
বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ BSE কুড়ি অক্টোবর ঘোষণা করেছিল এক নভেম্বর থেকে ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বৃদ্ধি হবে। এই পরিবর্তন গুলি সেন্সেক্স বিকল্পগুলিতে প্রয়োগ করা হবে। এর ফলে কিন্তু আপনার শেয়ারে বিনিয়োগ এবং তার খরচ খরচা পরিবর্তিত হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…